Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Serampore: ২৫ হাজার টাকায় সুপারি কিলার ভাড়া করে দাদাকে খুন! গ্রেফতার দুই অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তির লোভে দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার হল ভাই। পুলিশের জালে সুপারি কিলারও।গত বৃহস্পতিবার শ্রীরামপুরের (Serampore) রাজ্যধরপুরের দাসপাড়া এলাকার একটি পুকুরে স্থানীয় বাসিন্দা গৌতম দাসের (৫৮) দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা।

Serampore: ২৫ হাজার টাকায় সুপারি কিলার ভাড়া করে দাদাকে খুন! গ্রেফতার দুই অভিযুক্ত

শেষ আপডেট: 14 May 2022 07:55

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তির লোভে দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার হল ভাই। পুলিশের জালে সুপারি কিলারও।
গত বৃহস্পতিবার শ্রীরামপুরের (Serampore) রাজ্যধরপুরের দাসপাড়া এলাকার একটি পুকুরে স্থানীয় বাসিন্দা গৌতম দাসের (৫৮) দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পিয়ারপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। এরপরেই গৌতমের ছোটো ভাই উজ্জ্বল শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে প্রথমে এই এলাকারই এক দুষ্কৃতী কৃষ্ণ সরকারকে আটক (arrest) করে পুলিশ। মাঠপাড়ার বাসিন্দা বছর ত্রিশের ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। কৃষ্ণকে জেরা করে মৃত গৌতমের ভাই উজ্জ্বলকে আটক করে পুলিশ। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে। তারপরেই গৌতম খুনের (murder) রহস্য ভেদ হয়। উজ্জ্বল স্বীকার করে সম্পত্তির লোভেই সেই কৃষ্ণকে ভাড়া করে। পঁচিশ হাজার টাকায় রফা হয়। অগ্রিম পাঁচ হাজার টাকাও দেয় কৃষ্ণকে। পুলিশ জানায়, বুধবার রাত বারোটা নাগাদ প্রৌঢ় গৌতমকে পুকুরপারে ডেকে এনে গলা টিপে খুন করে পুকুরে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, গৌতম ও উজ্জ্বলরা পাঁচ ভাই এক বোন। বছর দু'য়েক আগে এক ভাইয়ের মৃত্যু হয়। বাকি চার ভাইয়ের মধ্যে উজ্জ্বলই একমাত্র বিবাহিত। সে একটি আলাদা বাড়িতে থাকে। বাকি তিন ভাই ও বোন ভগ্নিপতি একসঙ্গে একটি বাড়িতে থাকেন। দিল্লি রোডের পাশে বহু টাকার জমি ও সম্পত্তির মালিক তারা। তিন ভাই অবিবাহিত। তাঁদের মধ্যে এক ভাই পঙ্কজ আবার মানসিক ভাবে অসুস্থ। এরই সুযোগ নিয়ে সম্পত্তির লোভে দাদাকে খুনের ছক করে ভাই উজ্জ্বল।

অভিযোগ, এর আগে দুটো জমি উজ্জ্বল তার ভাইদের না জানিয়ে বিক্রি করে দেয়। তা নিয়ে অশান্তি ছিল পরিবারে। দাদাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে তার সুবিধা হবে মনে করেই গৌতমকে খুনের পরিকল্পনা করে উজ্জ্বল। এই পরিকল্পনায় উজ্জ্বলের ভগ্নিপতি বিজয় মণ্ডলও সামিল আছে বলে জানতে পেরেছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে। শনিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, “একটা মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতের ভাইয়ের অভিযোগের তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করে। আরেক অভিযুক্তের খোঁজ চলছে। সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরেই এই খুন।"

শীতের অতিথিরা এখনও রয়ে গেছে সুন্দরবনে! পশ্চিমের যুদ্ধের আঁচ কি পেয়েছে পরিযায়ীরাও?


```