Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমা এবার বলিউডে! 'র' অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে, দিয়েছেন অডিশনও

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন পাক বধূ সীমা হায়দার (Seema Haider)। নয়ডার শচীন মীনাকে বিয়েও করেন তিনি। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। পুলিশের নজর রয়েছে তাঁর ওপর। বলতে গেলে গৃহবন্দি জীবন কা

সীমা এবার বলিউডে! 'র' অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে, দিয়েছেন অডিশনও

শেষ আপডেট: 3 August 2023 12:13

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন পাক বধূ সীমা হায়দার (Seema Haider)। নয়ডার শচীন মীনাকে বিয়েও করেন তিনি। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। পুলিশের নজর রয়েছে তাঁর ওপর। বলতে গেলে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন সীমা-শচীন! কিন্তু এমন অবস্থায় সীমার কাছে এল বলিউড থেকে ছবি (Bollywood Movie) করার ডাক!

সংবাদমাধ্যম সূত্রে খবর, জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউজ নামে একটি প্রযোজনা সংস্থা যোগাযোগ করেন সীমার সঙ্গে। তাঁকে একটি ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ের অফার দেখা হয়েছে। সেই চরিত্রে অভিনয়ের জন্য মঙ্গলবার অডিশনও দেন সীমা!

জানা গেছে, উদয়পুরের কানাইহালালের হত্যাকাণ্ডের ওপর একটি ছবি তৈরি হচ্ছে। ছবির নাম, 'এ ট্রেলর মার্ডার মিস্ট্রি'। সেই ছবিতেই 'র' অফিসারের (Raw Officer) ভূমিকায় ভাবা হয়েছে সীমাকে (Seema Haider)। তাই তাঁর অডিশন নেওয়া হয়েছে।

সীমা কি পাকিস্তান সেনার চর, সেই প্রশ্ন ভাবাচ্ছে এ দেশের গোয়েন্দাদের। উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ, তদন্ত চালিয়ে যাচ্ছে। এমন আবহে সীমা-শচীনের নয়ডার বাড়িতে পৌঁছে গেলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউজের কর্মীরা। সেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়ন্ত সিনহা এবং ভরত সিং।

অনলাইন এক গেমিং প্ল্যাটফর্মে নয়ডার বাসিন্দা শচীন মীনার সঙ্গে আলাপ হয় পাক বধূর সীমা হায়দারের। তারপর সেই শচীনের প্রেমে পড়ে চার সন্তানকে নিয়ে ভারতে পালিয়ে এসেছিলেন পাকিস্তানের সীমা। নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। কী উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছেন, সেটাই এখন উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন জামিনে মুক্ত আছেন সীমা-শচীনরা। কিন্তু ঘর থেকে বের হতে পারবেন না তাঁরা, এমনই নির্দেশ পুলিশের।

আরও পড়ুন: ২৩ বছর পর জেলমুক্তি! প্রায়শ্চিত্ত করতে মন্দিরে ১০১ কেজির ঘণ্টা দিলেন দাগি আসামি


```