Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনগাঁয় মুরগি চুরি রুখতে গিয়ে খুন নিরাপত্তা কর্মী, বেপাত্তা অভিযুক্ত পড়শি

দ্য ওয়াল ব্যুরো: রাতে ফার্ম থেকে মুরগি চুরি হয়েছে, খবর পেয়েছিলেন সেখানের নিরাপত্তা কর্মী। তাই, নিজেই খবর নিয়ে চোরের দলের এক পান্ডাকে চিহ্নিত করে ফেলেন। পরে, ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে সাবধানও করে আসেন। কিন্তু রাতে ওই নিরাপত্তা কর্মী যখন

বনগাঁয় মুরগি চুরি রুখতে গিয়ে খুন নিরাপত্তা কর্মী, বেপাত্তা অভিযুক্ত পড়শি

শেষ আপডেট: 3 February 2021 09:20

দ্য ওয়াল ব্যুরো: রাতে ফার্ম থেকে মুরগি চুরি হয়েছে, খবর পেয়েছিলেন সেখানের নিরাপত্তা কর্মী। তাই, নিজেই খবর নিয়ে চোরের দলের এক পান্ডাকে চিহ্নিত করে ফেলেন। পরে, ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে সাবধানও করে আসেন। কিন্তু রাতে ওই নিরাপত্তা কর্মী যখন বাড়িতে ছিলেন, সেই সময় তাঁর ওপর হামলা চালায় অভিযুক্তরা। খুন হন ওই নিরাপত্তা কর্মী। মঙ্গলবার বনগাঁ থানার কালিতলা ঘোষপাড়া এলাকার এই ঘটনা অভিযুক্তরা সকলেই এলাকা থেকে বেপাত্তা। সামান্য মুরগি চুরি নিয়ে নিরাপত্তা কর্মী খুন হয়ে যাওয়া নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, শ্যামলের প্রতিবেশী দেবব্রত হালদার এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নিরাপত্তা কর্মীর নাম শ্যামল সরকার। শ্যামলের মায়ের বক্তব্য, ''ছেলে পাশের একটি মুরগির ফার্ম দেখাশোনা করতে৷ সোমবার রাতে সেই ফার্ম থেকে মুরগি চুরি হচ্ছিল। শ্যামল জানতে পারে প্রতিবেশী যুবক দেবব্রত ও তার দলবল রাতে মুরগি চুরি করেছে। মঙ্গলবার সকালেই ওকে সাবধান করতে শ্যামল ওর বাড়িতে যায়। কিন্তু বাড়ি ফেরার সময় দেবব্রত ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে শ্যামলের ওপর হামলা চালায়। খুন করে আমার ছেলেকে।'' স্থানীয়রা জানিয়েছেন, ''ঘটনার পর থেকে এলাকায় দেখা মিলছে না দেবব্রতর। এমনকী বাড়িতেও তালা ঝুলছে। মাঝরাস্তায় রক্তাক্ত অবস্থায় শ্যামলকে পড়ে থাকতে দেখে সাহায্যের জন্য আমরা এগিয়ে যাই। ওঁর বাড়ির লোককেও খবর দিয়েছিলাম। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।'' এদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে শ্যামলের আগে কোনও ব্যক্তিগত সমস্যা হয়েছিল কিনা, তা জানার চেষ্টা করছে।

```