Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্য ভবন ও আশপাশে ১৪৪ ধারা বলবৎ হল

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে স্বাস্থ্যভবন এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করল বিধাননগর কমিশনারেট। বিধাননগরের পুলিশ কমিশনারের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এই নির্দেশ আপাতত আগামী ২৮ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। ১৪৪ ধারা জারি হওয়ার অর্থ ও

স্বাস্থ্য ভবন ও আশপাশে ১৪৪ ধারা বলবৎ হল

শেষ আপডেট: 29 June 2021 18:15

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে স্বাস্থ্যভবন এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করল বিধাননগর কমিশনারেট। বিধাননগরের পুলিশ কমিশনারের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এই নির্দেশ আপাতত আগামী ২৮ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। ১৪৪ ধারা জারি হওয়ার অর্থ ওই এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ তো বটেই, পাঁচজনের বেশি মানুষ দলবদ্ধ হয়ে যাতায়াত করতে পারবেন না। বলা হয়েছে, সম্প্রতি স্বাস্থ্য ভবন এবং আশপাশে লোক সমাগম বেড়ে গিয়েছে। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ আন্দোলনও বেড়ে গিয়েছে। এর ফলে ওই ভবনের কাজকর্মে সমস্যা হচ্ছে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিব-সহ পদস্থ অফিসারের বসেন। এই সব কারণে ওই ভবন চত্ত্বরে ১৪৪ ধারার বিধিনিষেধগুলি বলবৎ করা প্রয়োজন। প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের একাংশ এই সিদ্ধান্তের পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিন কয়েক আগে স্বাস্থ্যভবন যাওয়ার সম্পর্ক দেখতে পাচ্ছে। আগাম না জানিয়ে তিনি আচমকাই কয়েকজন বিধায়ককে নিয়ে স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করে ভ্যাকসিন কাণ্ড নিয়ে কথা বলেন। শুভেন্দুর আচমকা স্বাস্থ্য ভবন যাওয়াকে ভালো ভাবে নেয়নি নবান্ন। রাজ্য সরকারের পদস্থ অফিসারদের অনুমান ওই দিন স্বাস্থ্যসচিব বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করলে তিনি হয়তো ভবনের ভিতর অবস্থান-বিক্ষোভ শুরু করে সরকারকে অস্বস্তিতে ফেলে দিতে পারতেন। তাঁর না জানিয়ে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে যাওয়াকে প্রশাসনিক শিষ্টাতার বিরোধী কাজ বলে মনে করছেন নবান্নের কর্তারা। সূত্রের খবর, ওই ঘটনার পর স্বাস্থ্য ভবনের বেসরকারি নিরাপত্তা এজেন্সির সঙ্গে স্থানীয় পুলিশের সমন্বয় বাড়াতে বলা হয়েছে।

```