Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রিষড়ার পর জামশেদপুরও, ১৪৪ ধারা জারি, ইন্টারনেট বন্ধ, গোষ্ঠী সংঘর্ষ থামাতে ধরপাকড়

দ্য ওয়াল ব্যুরো: জামশেদপুরের (Jamshedpur) কিছু এলাকায় ১৪৪ ধারা (Section 144) জারি করেছে পুলিশ। শিল্প শহরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে শহরে। নেমেছে র‍্যাফ। পুলিশ দুই পক্ষে

রিষড়ার পর জামশেদপুরও, ১৪৪ ধারা জারি, ইন্টারনেট বন্ধ, গোষ্ঠী সংঘর্ষ থামাতে ধরপাকড়

শেষ আপডেট: 10 April 2023 04:50

দ্য ওয়াল ব্যুরো: জামশেদপুরের (Jamshedpur) কিছু এলাকায় ১৪৪ ধারা (Section 144) জারি করেছে পুলিশ। শিল্প শহরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে শহরে। নেমেছে র‍্যাফ। পুলিশ দুই পক্ষের একাধিক ব্যক্তিতে গোলমাল করার অভিযোগে গ্রেফতার করেছে। এখন পরিস্থিতি শান্ত বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অশান্তির সূত্রপাত শহরের শাস্ত্রি নগর এলাকায়। ধর্মীয় পতাকার অবমাননার অভিযোগ ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়।

জামশেদপুর পুলিশের ডেপুটি কমিশনার বিজয় যাদব বলেন, ‘কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে শাস্ত্রীনগর এলাকায় সংঘষ হয়। দুই গোষ্ঠীর লোকেরা পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গুজব থেকে সাবধানে থাকতে বলা হয়েছে জনসাধারণকে।’ জামশেদপুর জেলা পুলিশের এসপি প্রভাত কুমারও জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কদমা থানা এলাকায় আপাতত ১৪৪ ধারা বহাল থাকবে।’

বাইকে ধাক্কা ডাম্পারের, মৃত্যু আসানসোলের দুই বিজেপি কর্মীর! খুনের সন্দেহ পদ্ম শিবিরের


```