Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আবাস যোজনার সার্ভে করতে হাজির মহকুমা শাসক! তালিকা হাতে ঘুরলেন পঞ্চায়েত এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগেই থানার ওসিকে আবাস যোজনার সার্ভে ( Awas Yojana Survey ) করতে দেখা গিয়েছিল। এবার তালিকা হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে দেখা গেল মহকুমা শাসককে ( SDO )। বুধবার বসিরহাটের ( Bashirhat ) মহকুমা শাস

আবাস যোজনার সার্ভে করতে হাজির মহকুমা শাসক! তালিকা হাতে ঘুরলেন পঞ্চায়েত এলাকায়

শেষ আপডেট: 14 December 2022 10:50

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগেই থানার ওসিকে আবাস যোজনার সার্ভে ( Awas Yojana Survey ) করতে দেখা গিয়েছিল। এবার তালিকা হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে দেখা গেল মহকুমা শাসককে ( SDO )।

বুধবার বসিরহাটের ( Bashirhat ) মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায় ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় আবাস যোজনার সার্ভে করতে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

গ্রামে গ্রামে গিয়ে আবাস যোজনার তালিকাভুক্তদের আর্থিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

নাম ছোট কেন? 'অপমানে' অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন বিধায়ক ব্যাপারী

সম্প্রতি স্বরূপনগরে এক অঙ্গনওয়াড়ি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় রাজ্যে। অভিযোগ ওঠে বনগাঁর ওই আশাকর্মী সার্ভের কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হন। তাতেই মানসিক অবসাদে আত্মঘাতী হন। এই ঘটনার পর প্রশ্ন উঠতে থাকে প্রশাসনিক ভূমিকা নিয়েও। আশা ও আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখান। পরেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদীর নির্দেশে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এবার থেকে পুলিশি নিরাপত্তার মধ্যে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা সার্ভের কাজ করবেন বলে জানানো হয়।

এদিন মহকুমা শাসককে স্বয়ং সার্ভের কাজ করতে দেখে উৎসাহী সাধারণ মানুষ। আগামী দিনেও এমনভাবে এই ভাবেই আচমকা পরিদর্শন চালিয়ে যাবেন প্রশাসনিক কর্তারা। তাতে আবাস যোজনার কাছে স্বচ্ছতা আসবে বলেই মনে করছেন অনেকে।


```