
শেষ আপডেট: 10 August 2022 16:45
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ছ'বছরের এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির (molesting) অভিযোগ উঠল এক টোটো চালকের (van driver) বিরুদ্ধে। জানা গেছে, ওই ব্যক্তির টোটোয় চেপেই স্কুলে যেত সে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের আলিনগর ঘাটপাড়া এলাকায়।
বুধবার এই ঘটনার কথা জানাজানি হয়। তারপরেই অভিযুক্ত ব্যক্তিকে ধরে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। জানা গিয়েছে, কালিগঞ্জ নওদাপাড়া এলাকার এক বেসরকারি স্কুলে নার্সারির ছাত্রী ছিল ওই বাচ্চাটি। প্রতিনিয়ত ওই ব্যক্তির টোটোতে চেপেই যাতায়াত করত সে।
সূত্রের খবর, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই টোটোচালক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে মা'কে সেই কথা জানায় খুদেটি। এরপর বুধবার সকালে সেই ছাত্রীকে স্কুলে দিয়ে আসার জন্য সেই টোটোচালককে ডাকা হয়। সে আসতেই তাকে ধরে আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর স্থানীয়দের উত্তেজনা কোনওরকমে প্রশমিত করে সেখান থেকে অভিযুক্ত নুর হোসেন শেখকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পর বুধবার দুপুরে ডোমকল থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান সেই ছাত্রীর পরিবার।
সরকারি বাসের ধাক্কায় মৃত ৯, মল্লারপুরের দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে কেন্দ্র-রাজ্য