Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেতুগ্রামে ট্রাকের সঙ্গে স্কুলভ্যানের ধাক্কায় আহত ১০ শিশু, আশঙ্কাজনক ১

দ্য ওয়াল ব্যুরো: ট্রাকের ধাক্কা স্কুল ভ্যানে ( School Van Accident)। ভ্যান থেকে ছিটকে পড়ে আহত ১০জন স্কুল শিশু (Affected child)। সকাল সকাল এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কেতুগ্রামে (Ketugram)। আজ সকালে কেতুগ্রাম থানার অন্তর্গত বেসরকারি স

কেতুগ্রামে ট্রাকের সঙ্গে স্কুলভ্যানের ধাক্কায় আহত ১০ শিশু, আশঙ্কাজনক ১

শেষ আপডেট: 21 July 2022 06:52

দ্য ওয়াল ব্যুরো: ট্রাকের ধাক্কা স্কুল ভ্যানে ( School Van Accident)। ভ্যান থেকে ছিটকে পড়ে আহত ১০জন স্কুল শিশু (Affected child)। সকাল সকাল এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কেতুগ্রামে (Ketugram)।

আজ সকালে কেতুগ্রাম থানার অন্তর্গত বেসরকারি স্কুল শিবুলন নবোদয় শিশু নিকেতনের একটি স্কুল ভ্যান বাচ্চাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি ট্রাক। শিবলুনের তরাল সেনপাড়া এলাকায় ওই ট্রাকের সঙ্গে স্কুল ভ্যানের ধাক্কা লাগে।

এই ঘটনায় আহত হয়েছেন ১০টি শিশু। সঙ্গে সঙ্গে তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে কিছু শিশুর হাতে পায়ে চোট লেগেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে কাটোয়া হাসপাতালেই।

বিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী, সম্পত্তির লোভে তাঁকে ‘মানসিক রোগী’ বলে রিহ্যাবে পাঠালেন স্বামী


```