Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

School Uniform: নীল-সাদা হবে সব স্কুলের পোশাক, থাকবে বিশ্ববাংলার লোগো! রাজ্য সরকারের নির্দেশিকায় বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্যের সব সরকারি স্কুলে এবার একই রঙের ইউনিফর্ম (School Uniform) হবে, তাতে থাকবে বিশ্ববাংলার লোগো! সূত্রের খবর, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। জানা গেছে, ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা এবং ছাত্রী

School Uniform: নীল-সাদা হবে সব স্কুলের পোশাক, থাকবে বিশ্ববাংলার লোগো! রাজ্য সরকারের নির্দেশিকায় বিতর্ক

শেষ আপডেট: 20 March 2022 16:30

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্যের সব সরকারি স্কুলে এবার একই রঙের ইউনিফর্ম (School Uniform) হবে, তাতে থাকবে বিশ্ববাংলার লোগো! সূত্রের খবর, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। জানা গেছে, ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা এবং ছাত্রীদের জন্য নীল-সাদা সালোয়ার কামিজ, টিউনিক ও শাড়ি দেবে রাজ্য সরকার।

এক শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি এ প্রসঙ্গে বলেছেন, "বিদ্যালয়ের পোশাকের সাথে আবেগ এবং ঐতিহ্য জড়িয়ে থাকে। স্কুলগুলির নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈচিত্রের মধ্যে ঐক্যকে তুলে ধরে। ওই পোশাকের মাধ্যমে স্কুলকে চিহ্নিত করা যায়। বহিরাগত কোন ছাত্র-ছাত্রী অন্য বিদ্যালয় ঢুকে পড়লে চিহ্নিতকরণের কোনও ব্যবস্থা রাখা সম্ভব না। এমতাবস্থায় শিক্ষা দপ্তরের ওই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন জানাই।"

এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপিও। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।

প্রসঙ্গত, প্রাক্ প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম দেয় রাজ্য সরকার। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে, এ বার সেই ইউনিফর্ম দেওয়া হবে কেবল নীল-সাদা রঙের। থাকবে বিশ্ববাংলা লোগোও।

এ বিষয়ে নবান্নর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিষ্ক্রিয় করা হয়েছে ১ কোটির ওপর রেশন কার্ড! স্বচ্ছতা আনতে শুরু নয়া পরিষেবা


```