Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়ুয়াদের জন্য বিলি করা পোশাক নিলেন না অভিভাবকরা, ভাতারের স্কুলে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলে পাঠানো সরকারি পোশাক ফিরিয়ে দিলেন অভিভাবকরা (School Uniform)। নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে বিক্ষোভও দেখালেন তাঁরা। ঘটনাটি ঘটেছে ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে (Bardhaman

পড়ুয়াদের জন্য বিলি করা পোশাক নিলেন না অভিভাবকরা, ভাতারের স্কুলে শোরগোল

শেষ আপডেট: 27 September 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলে পাঠানো সরকারি পোশাক ফিরিয়ে দিলেন অভিভাবকরা (School Uniform)। নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে বিক্ষোভও দেখালেন তাঁরা। ঘটনাটি ঘটেছে ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে (Bardhaman)।

১৩৫ ছাত্রছাত্রী পড়াশোনা করে ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার দুপুরে ছাত্রছাত্রীদের সরকারি পোশাক বিলির কাজ শুরু হয়। পোশাক হাতে পেতেই তা নিম্নমানের বলে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, গরমের সময় ওই পোশাক পরলে ছাত্র-ছাত্রীদের শারীরিক সমস্যা হতে পারে। নরম সুতির কাপড়ের পোশাক দেওয়ার দাবি তুললেন তারা।

জানা গেছে, ভাতার ব্লক অফিস থেকে কাপড়গুলি কাটিং হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা সেলাই করে পোশাক স্কুলে পৌঁছে দেন। অভিভাবক নয়ন মণ্ডল ও শেখ শোভান বলেন, “এই পোশাক পরলে শিশুরা অসুস্থ হবে। তাই এগুলি আমরা নেব না। আমাদের দাবি সুতির পোশাক দেওয়া হোক।”

যে স্বয়ম্ভর গোষ্ঠী এগুলির বরাত পায় সেই ত্রিনয়ণী গোষ্ঠীর সদস্যা সুফিয়া বেগম জানান, তাঁরা কাপড় বিডিও অফিস থেকে পান। সেগুলি সেলাই করাই তাদের দায়িত্ব। বাধ্য হয়ে এগুলি ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাঁদের। ভাতারের বিডিও অরুণকুমার বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: কংগ্রেস অফিসে ভাঙচুর! ব্লক সভাপতি টাউন সভাপতিকে পদ থেকে সরানোয় মুর্শিদাবাদে হুলস্থুল


```