Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিডডে মিলের লাইনে অসুস্থ হয়ে মৃত্যু ক্লাস সিক্সের ছাত্রের! কুশমণ্ডির স্কুলে ধুন্ধুমার

অভিভাবকদের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সেখানে ব়্যাফ নামাতে হয়েছে।

মিডডে মিলের লাইনে অসুস্থ হয়ে মৃত্যু ক্লাস সিক্সের ছাত্রের! কুশমণ্ডির স্কুলে ধুন্ধুমার

মিডডে মিল নেওয়ার লাইনে অসুস্থ হয়ে মৃত্যু পডু়য়ার

শেষ আপডেট: 10 July 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: মিডডে মিল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হল ক্লাস সিক্সের এক ছাত্রের। এই ঘটনার জেরে ধুন্ধুমার বেঁধে গেলে দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডি ব্লকের কচড়া উচ্চবিদ্যালয় চত্বরে। ছাত্র মৃত্যুর খবর শুনেই উত্তেজিত হয়ে পড়েছিলেন অভিভাবকরা। তাঁদের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সেখানে ব়্যাফ নামাতে হয়েছে।

স্কুল সূত্রে জানাগিয়েছে, মৃত ওই ছাত্রের নাম অভিজিৎ সরকার (১২)। বুধবার দুপুরে সহপাঠীদের সঙ্গেই সে স্কুলের মিডডে মিলের লাইনে দাঁড়িয়েছিল। তখন আচমকাই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষকরা। কিন্তু চিকিৎসক ওই স্কুলপড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্কুলে চড়াও হন অভিভাবকরা। ক্ষোভে ফেটে পড়েন তারা। স্কুলের শিক্ষক ও অশিক্ষককর্মীদের উপর চড়াও হন। মারধর শুরু করেন। স্কুলে ভাঙচুরও চালান। কয়েকজন শিক্ষকের বাইকে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ গিয়ে উত্তেজিত অভিভাবকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতে তাঁদের নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে স্কুল চত্বরে ব়্যাফ নামাতে বাধ্য হয় তারা।  

পুলিশ ওই ইতিমধ্যেই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রানা বসাক বলেন, "দুপুরের খাবারের লাইনে দাঁড়িয়েছিল পড়ুয়ারা। ওই ছাত্র লাইনেই অসুস্থ হয়ে পড়ে। আমরা ওঁর চিকিৎসার জন্য যথা সম্ভব চেষ্টা করেছিলাম। এতে আমাদের কোনও ভুল ছিল না।"  


```