Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্ধবীর নতুন স্কুটি চালানোর মোহ প্রাণ কাড়ল স্কুলছাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: নতুন স্কুটি কিনেছে বান্ধবী, তা দেখে আর নিজেকে সংযত রাখতে পারেনি নবম শ্রেণীর ছাত্রী ববি দে ওরফে বুল্টি। এই ধরনের গাড়ি চালানোর বিন্দুবিসর্গ না জেনেই বন্ধুকে চাপিয়ে নিয়ে সে গাড়ি চালাতে শুরু করে। তাতেই এই দুর্ঘটনা। বাণীপুর ব

বান্ধবীর নতুন স্কুটি চালানোর মোহ প্রাণ কাড়ল স্কুলছাত্রীর

শেষ আপডেট: 27 December 2019 07:45

দ্য ওয়াল ব্যুরো: নতুন স্কুটি কিনেছে বান্ধবী, তা দেখে আর নিজেকে সংযত রাখতে পারেনি নবম শ্রেণীর ছাত্রী ববি দে ওরফে বুল্টি। এই ধরনের গাড়ি চালানোর বিন্দুবিসর্গ না জেনেই বন্ধুকে চাপিয়ে নিয়ে সে গাড়ি চালাতে শুরু করে। তাতেই এই দুর্ঘটনা। বাণীপুর বাণী নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী ববি দে, বয়স ১৫ বছর। এই বয়সে তার লাইসেন্স পাওয়ার কথাই নয়, লাইসেন্স ছিলও না। কিন্তু এক বান্ধবীর নতুন স্কুটি দেখে সেটি সে চেয়ে নেয়। সাইকেল চালাতে জানলেও তার স্কুটি চালানোর ব্যাপারে কোনও ধারনা ছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ববির বাড়ি হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের জশুর এলাকায়। নতুন গাড়িটি পেয়ে বৃহস্পতিবার বিকালে পিছনের আসনে অঙ্কিতা সরকার নামে একজনকে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে ববি। কিছুদূর গিয়ে বেড়াচাঁপায় একটি পাঁচিলে সজোরে সে ধাক্কা মারে। এলাকার বাসিন্দা গোবিন্দ সাহা বলেন, “আগে কোনওদিন ওকে গাড়ি চালাতে দেখিনি। শুনলাম ওর কোনও এক বান্ধবী একটি স্কুটি কিনে সেটি দেখাতে নিয়ে গিয়েছিল, তখনই ববি সেটি চেয়ে নেয়। ওকে গাড়ি চালাতে দেখে প্রথমেই মনে হচ্ছিল দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। অল্পক্ষণের মধ্যেই দেখি ওর বাবা জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে। তখনই বুঝি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে প্রাথমিক চিকিৎসা করেই ওর বাড়িতে খবর দেওয়া হয়েছিল। ওর বন্ধুও আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।” দুর্ঘটনার পরে ববি ও অঙ্কিতাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ববির আঘার গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসার পরে তাকে আরজি কর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। অঙ্কিতাকে রেফার করা হয় বারাসত হাসপাতালে। আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় ববির। তখন তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। ববির আকস্মিক মৃত্যুতে এলাকার মানুষজন শোকাহত হয়ে পড়েছেন। ঘটনা বৃহস্পতিবারের হলেও শুক্রবারও রাস্তার ধারেই পড়েছিল ওই স্কুটিটি। সেটি আসলে কার, সে কথা এখনও জানা যায়নি। ববির মা-বাবাও জানেন না কার থেকে স্কুটি নিয়ে চালাচ্ছিলেন তাঁদের মেয়ে। এখনও ওই গাড়িটির কোনও দাবিদারও পাওয়া যায়নি। গাড়িটি অঙ্কিতার নয় বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছে। ববির মৃত্যুর পরের দিনও দুর্ঘটনাস্থলের কাছে জটলা দেখা যায়।

```