Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মশার আঁতুরঘর স্কুল!পড়ুয়াদের বিক্ষোভে পরিষ্কারের ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগেই নিম্নমানের খাবার ও স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দমদম মতিঝিল গার্লস স্কুল (School Cleaning)। সেদিন প্রধান শিক্ষিকার হাতে আক্রান্ত হন স্কুলেরই এক শিক্ষিকা। এই ঘটনার বারোদিন পর স্ক

মশার আঁতুরঘর স্কুল!পড়ুয়াদের বিক্ষোভে পরিষ্কারের ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 16 November 2022 09:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগেই নিম্নমানের খাবার ও স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দমদম মতিঝিল গার্লস স্কুল (School Cleaning)। সেদিন প্রধান শিক্ষিকার হাতে আক্রান্ত হন স্কুলেরই এক শিক্ষিকা। এই ঘটনার বারোদিন পর স্কুল চত্বর সাফাইয়ের কাজে নড়েচড়ে বসল পুরসভা (DumDum Municipality)।

বুধবার সকাল সকাল স্কুল বিল্ডিং পরিষ্কার করতে এসেছিলেন পুরসভার কর্মীর। সঙ্গে এলাকার কাউন্সিলর অষ্মী পোদ্দারও ছিলেন। দেখা যায়, স্কুল চত্বরে মধ্যে রয়েছে খোলা মাঠ। দীর্ঘদিন পরিষ্কার না করায় আগাছায় ভরে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের ব্যবহৃত জায়গাগুলিও অপরিষ্কার হয়ে রয়েছে। গাছের পাতা পড়ে নিকাশিগুলির মুখ বন্ধ হয়েগিয়েছে। একপ্রকার মশার আঁতুরঘর হয়ে উঠেছে গোটা স্কুল চত্বর।

বীরভূমে গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ! সাঁইথিয়ার ঘটনার পর ছড়িয়েছে আতঙ্ক

গত ৪ নভেম্বর দমদম মতিঝিল গার্লস স্কুলে এক শিক্ষিক এই অব্যবস্থার বিষয়ে প্রধান শিক্ষিকাকে জানাতে গেলে তিনি আক্রান্ত হন। ছাত্রীরা ওই শিক্ষিকার পাশে দাঁড়ায় এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। পরিচালন সমিতির সদস্য সেখানে পৌঁছলে তাঁকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নালিশ জানায় ছাত্রীরা।

ঘটনাটি চাউর হতেই স্কুল কর্তৃপক্ষ স্থানীয় কাউন্সিলর অষ্মী পোদ্দারের দ্বারস্থ হন। তারা চিঠি দিয়ে স্কুল পরিষ্কার করে দেওয়ার জন্য আর্জি জানান। এরপর বুধবার এদিন সকালেই স্কুল পরিষ্কার করতে অভিযানে নামেন কাউন্সিলর। এদিন স্কুলের নর্দমা পরিষ্কার করার পাশাপাশি স্কুল চত্বরে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এর সঙ্গে স্কুলের খেলার মাঠ যেটি জঞ্জাল আবর্জনায় ভরে গিয়েছিল, সেটিও পরিষ্কার করার কাজ শুরু করা হয়।


```