Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মঘটের আঁচ, স্কুল বাসেও চলল ভাঙচুর, বিক্ষোভকারীদের তাণ্ডবে আতঙ্কিত পরীক্ষার্থীরা

দ্য ওয়াল ব্যুরো: ধর্মঘট, তাই রেয়াদ করা হলো না স্কুল বাস গুলিকেও।  বিভিন্ন জেলায় স্কুল বাস গুলিকে চিহ্নিত করে ভাঙচুর চালালো বামপন্থী সংগঠনগুলি। বারাসাতের চাঁপাডালি মোড়ে স্কুল বাস দাঁড় করিয়ে ভাঙচুর করা হয়।  ক্ষতিগ্রস্ত হয় বাসের সিট, জানালা

ধর্মঘটের আঁচ, স্কুল বাসেও চলল ভাঙচুর, বিক্ষোভকারীদের তাণ্ডবে আতঙ্কিত পরীক্ষার্থীরা

শেষ আপডেট: 7 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধর্মঘট, তাই রেয়াদ করা হলো না স্কুল বাস গুলিকেও।  বিভিন্ন জেলায় স্কুল বাস গুলিকে চিহ্নিত করে ভাঙচুর চালালো বামপন্থী সংগঠনগুলি। বারাসাতের চাঁপাডালি মোড়ে স্কুল বাস দাঁড় করিয়ে ভাঙচুর করা হয়।  ক্ষতিগ্রস্ত হয় বাসের সিট, জানালা।  আতঙ্কে বাস থেকে নেমে পড়ে স্কুল পড়ুয়ারা ।  সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও।  চাঁপাডালি মোড়ে  ফরোয়ার্ড ব্লক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।  তখনই বাস আটকে চলে ভাঙচুর। বর্ধমানের পালসিটেও  বিক্ষোভের মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের।  অভিযোগ, বাসের মধ্য়ে পরীক্ষার্থীদের আটকে রাখা হয়, অনেক অনুরোধের পরও তাদের স্কুলে যেতে দেওয়া হয়নি। ধর্মঘটের প্রথম দিনে  সকাল থেকেই তেতে উঠেছিল বর্ধমানের পালসিট এলাকা।  সরকারি-বেসরকারি বাস দেখলেই ঢিল ছো়ড়া শুরু হয়।  এর জেরে বেশ কয়েকটি স্কুল বাস ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যাচ্ছে। জলপাইগুড়িতেও মিছিলের মধ্য়ে থেকেই কয়েকজন বনধ সমর্থক বেরিয়ে স্কুল বাস ভাঙচুর করতে শুরু করে।  এনজেপি স্টেশন এলাকার সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়। প্রশ্ন উঠছে, ধর্মঘটে কেনও বিক্ষোভের মুখে পড়তে হলো পড়ুয়াদের।  কেন পরীক্ষার্থীদের অনুরোধকে গুরুত্ব দেওয়া হলো না।  পরিবহন দফতর সূত্রে এখনও পর্যন্ত পাওয়া খবরে, রাজ্য়জুড়ে মোট ১১টি বাস ভাঙচুর করা হয়েছে।  এই ধর্মঘটে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত  করাই সরকারের কাছে বড় চ্য়ালেঞ্জ ছিল।  সেই কারণেই ধর্মঘটের প্রথম দিনেও খুলে রাখা হয় স্কুল-কলেজ।  তবে, বিভিন্ন জেলায় স্কুল বাসগুলির উপর হামলায়  বেশ আতঙ্কে সাধারণ মানুষ।  অনেকেই আশঙ্কা করছেন, আগামিকাল ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিস্থিতি হয়ত আরও ভয়ানক হবে।  হয়ত ফের স্কুল পড়ুয়াদের আটকে তাণ্ডব চালাবে বিক্ষোভকারীরা। পড়ুন- https://www.four.suk.1wp.in/biman-basu-shyamal-chakraborty-throw-challenge-to-jyotipriyo-over-strike/  

```