Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চুক্তিভিত্তিক স্কুল বাস মালিকদের মিছিল, হাজরায় আটকাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় তাঁদেরও রোজগার নেই। এই পরিস্থিতিতে একাধিক দাবি তুলে মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল করে চুক্তি ভিত্তিক স্কুল বাস মালিকদের সংগঠন। হাজরা মোড়ে ওই মিছিল আট

মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চুক্তিভিত্তিক স্কুল বাস মালিকদের মিছিল, হাজরায় আটকাল পুলিশ

শেষ আপডেট: 4 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় তাঁদেরও রোজগার নেই। এই পরিস্থিতিতে একাধিক দাবি তুলে মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল করে চুক্তি ভিত্তিক স্কুল বাস মালিকদের সংগঠন। হাজরা মোড়ে ওই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। এরপর রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। রোড ট্যাক্স মকুব, জরিমানা মকুব সহ চার দফা দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পরে ছ’জনের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর বাড়ির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। স্কুল বাস মালিক সংগঠনের বক্তব্য, কোভিড বিধি মেনে স্কুল চালু করা হোক। তাহলেই তাঁদের সমস্যা মিটিবে। সংগঠনের বক্তব্য, গোটা রাজ্যে সাত হাজারের বেশি বাস স্কুলে চুক্তিভিত্তিতে খাটে। তাতে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষের সংসার। কোভিড পরিস্থিতিতে সবাই সংকটে। তাই সরকার কিছু একটা করুক। আন্দোলনকারীদের বক্তব্য, এর আগেও পাঁচ বার তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছেন। কিন্তু সরকার কোনও সদর্থক ভূমিকাই নেয়নি।

```