
শেষ আপডেট: 23 November 2022 11:27
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বান্দোয়ান থেকে কুচিয়াগামী (Purulia) রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি স্কুলের বাস (school bus)। দুর্ঘটনায় (accident) জখম হয়েছে অন্ততপক্ষে ৩১ জন পড়ুয়া। তাদের মধ্যে আটজনের আঘাত গুরুতর। জামশেদপুরের হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
বুধবার বান্দোয়ান এলাকার একাধিক গ্রাম থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে ভালোপাহাড়ে একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল ওই স্কুলবাসটি। পাটকিতা গ্রাম সংলগ্ন রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পড়ুয়াদের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে আসে পুলিশ।
দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর জখম আটজনকে তড়িঘড়ি পাঠানো হয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান, প্রচণ্ড গতিতে ছুটছিল বাসটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
রাসমেলা দেখতে গিয়ে ঘরে ফেরা হল না, জঙ্গলের মধ্যে উদ্ধার বিজেপি কর্মীর পচা-গলা দেহ