
শেষ আপডেট: 2 August 2022 11:47
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: স্কুলের মধ্যে খেলতে খেলতে সরজার ফাঁকে ঢুকে গিয়েছিল আঙুল (Finger)। ছোট্ট ছেলের সেই আঙুল কেটে বাদ দিতে হল। কিছুতেই সেই অস্ত্রোপচার এড়ানো গেল না (School)।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাট শহরের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সেই স্কুলেরই তৃতীয় শ্রেণির ছাত্র রোহিত দাস। গত শুক্রবার স্কুলে খেলা করছিল ছোট্ট রোহিত। সেসময় স্কুলের গ্রিলের দরজায় তার হাত চেপে যায়। আঙুল কেটে যায় তখনই।
ঘটনার পর বালুরঘাটের ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছেলেটির অভিভাবকদের খবর দেন। স্কুল থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোহিতকে। সেখানে চিকিৎসক তার হাতে অস্ত্রোপচার করে আঙুলের একটি অংশ কেটে বাদ দিতে বাধ্য হন।
এদিকে স্কুলের মধ্যে ছোট্ট ছেলের হাতের আঙুল এভাবে কেটে যাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। তাঁরা শিক্ষক, শিক্ষিকাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার স্কুলে এসে বিক্ষোভও দেখান অভিভাবকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ডাক্তারবাবুর চেম্বারের জায়গা নিয়ে ঝামেলা পাণ্ডুয়ায়, অশান্তি গড়াল মারধরে