Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন: জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে জাতীয় রাজনীতি আন্দোলিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন: জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 26 May 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে জাতীয় রাজনীতি আন্দোলিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না। দেশের সাংবিধানিক প্রধানকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলা খারিজই করে দিল শীর্ষ আদালত (SC refuses to entertain PIL for inauguration of new Parliament by President)।

এদিন বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ স্পষ্ট বলেছে, কেন, কী কারণে এই পিটিশন দাখিল করা হয়েছে তা আদালত অনুধাবন করতে পারছে। সেইসঙ্গে তারা সংবিধানের ৩২ অনুচ্ছেদ উল্লেখ করে বলেছে, এই মামলা আদালত গ্রহণ করছে না। অতএব মামলাটিই খারিজ হয়ে গিয়েছে।

সওয়াল করতে গিয়ে মামলাকারীর আইনজীবী জয়া সুকিন বলেছেন, সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিই দেশের সাংবিধানিক প্রধান। সংসদের অধিবেশন শুরু, বিল পাশের পর অনুমোদন—সবকিছুতেই রাষ্ট্রপতির ভূমিকা রয়েছে। তাঁকে বাদ দিয়ে সংসদ ভবনের উদ্বোধন গণতান্ত্রিক নয়।

বিরোধীরাও গোটা বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মম্ভরিতা, স্বৈর মনোভাবের কথা বলেছে। বুধবার ১৯টি দল যৌথ বিবৃতিতে সই করে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটের কথা জানিয়েছিল। শুক্রবার তা বেড়ে হয় ২০টিতে। কংগ্রেসের সঙ্গে যৌথ বিবৃতিতে সই না করলেও তেলেঙ্গানার শাসকদল বিআরএসও জানিয়েছে তারা যাবে না।

অন্যদিকে ১৯টি দল জানিয়েছে তারা থাকবে। তবে সামগ্রিকভাবে রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক যে বিজেপিকেও আন্দোলিত করেছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল বৃহস্পতিবারই। বিদেশ সফর থেকে ফিরে পালাম বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা খারিজ করে দিল। যা বিতর্কের মধ্যেও মোদীর জন্য কিছুটা স্বস্তির বলেই মত অনেকের।

মোদীর ‘দক্ষিণী বার্তা’, নয়া সংসদ ভবন উদ্বোধনে প্রাধান্য তামিল সংস্কৃতিকে


```