Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সায়ন্তনকে ২৫ (ঘ) ধারায় শো-কজ নোটিস ধরাল বিজেপি, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রথম সারির নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি ধরাল বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে গঠনতন্ত্রের ২৫-এর 'ঘ' ধারা অনুযায়ী এই চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। আসানসোলের পদত্যাগী পুর

সায়ন্তনকে ২৫ (ঘ) ধারায় শো-কজ নোটিস ধরাল বিজেপি, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

শেষ আপডেট: 22 December 2020 13:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রথম সারির নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি ধরাল বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে গঠনতন্ত্রের ২৫-এর 'ঘ' ধারা অনুযায়ী এই চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। আসানসোলের পদত্যাগী পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হতেই একাধিক বিজেপি নেতা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। সেই তালিকায় দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়র সঙ্গে সায়ন্তনও রয়েছেন। যদিও রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীকে শো-কজ করা হয়নি। নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতি, আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকেও দল বিরোধী কাজের অভিযোগে শোকজ করা হয়েছে। শোকজ নিয়ে সায়ন্তন বলেছেন, "আমি দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী। সময় মতো চিঠির জবাব দলকে জানিয়ে দেব।" জিতেন্দ্র সম্প্রতি বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তার সূত্রপাত হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা একটি চিঠি থেকে। তারপর রাস্তায় দাঁড়িয়ে ববি হাকিমের নামে যা তা বলেছিলেন। উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে বলেছিলেন, মাথা ঠান্ডা রাখতে। কিন্তু দিদির সেই ফোনের পরেও রাত্রিবেলা সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসে পড়েন। অনেকেই যখন আন্দাজ করছিলেন জিতেন্দ্রও বোধহয় শুভেন্দুর পথে হাঁটতে পারেন তখনই গর্জে ওঠেন বিজেপির একাংশের নেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তা দিয়ে বাবুল বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের উপর কথা বলার অধিকার আমার নেই। কিন্তু জিতেন্দ্র বিজেপিতে যোগ দিলে আমি মন থেকে মানতে পারব না। আসানসোল, দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাঁরা সন্ত্রাস করেছেন তাঁদের মধ্যে জিতেন্দ্র অন্যতম।" সায়ন্তন আরও খানিকটা চাঁচাছোলা ভঙ্গিতে মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমে। পর্যবেক্ষকদের মতে, এই শোকজ আসলে বার্তা। বিজেপি হয়তো জেলা থেকে রাজ্য নেতাদের বুঝিয়ে দিল, আগামী দিনে অনেক তৃণমূল নেতা দলে সামিল হবে। তাঁরা হয়তো বিজেপির উপর রাজনৈতিক আক্রমণের নেপথ্যে ছিলেন। কিন্তু তাঁদেরও সাদরে গ্রহণ করা হবে। বড় লড়াইয়ের জন্য ছোটখাট আপস করতে হবে।

```