Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপ দলবদলুদের‌ 'দাগ লাগা আলু' বললেন, বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সৌমিত্র

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বেশ কয়েকবার আলটপকা মন্তব্য ও বেফাঁস বিবৃতি দিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছেন। সে সবের জন্য যুব মোর্চার অনুষ্ঠানে এবার ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ। সেই অনুষ্ঠানেই এবার দলবদলের দাগ লাগা আলু বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘ

দিলীপ দলবদলুদের‌ 'দাগ লাগা আলু' বললেন, বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সৌমিত্র

শেষ আপডেট: 25 July 2021 14:10

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বেশ কয়েকবার আলটপকা মন্তব্য ও বেফাঁস বিবৃতি দিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছেন। সে সবের জন্য যুব মোর্চার অনুষ্ঠানে এবার ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ। সেই অনুষ্ঠানেই এবার দলবদলের দাগ লাগা আলু বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, আজ, রবিবার যুব মোর্চার বৈঠকে সৌমিত্র বলেন, ‘নিজের কাজে আমি দুঃখিত।’ জানান, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে যে বক্তব্য রেখেছেন তার জন্য ক্ষমা চাইছেন। তারপর বলেন, ‘‌আগামী অগস্ট মাস থেকে আন্দোলন কী হয় দেখিয়ে দেব। অগস্ট বিপ্লব হবে।’‌ সৌমিত্র আরও জানান, আগামী আগস্ট মাসে কলকাতা চলো অভিযান করবে বিজেপি। হবে জেলাশাসকের অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচিও। কখনও পৃথক রাঢ়বঙ্গের দাবি, কখনও প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মন্তব্য করে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন সৌমিত্র। এদিন তারজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন। প্রথমে ফেসবুকেই ঘোষণা করে যুব মোর্চার পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পর ফেসবুক লাইভে এসে সরাসরি নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জানান, শুভেন্দুর জন্যই তিনি সংগঠনে থেকে কাজ করতে পারছেন না। এমনকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না’ বলেও মন্তব্য করেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। তখন দিলীপ ঘোষ পাল্টা বলেছিলেন, ‘‌এটা যারা করছে, তা তাঁদের পুরোনো দলের সংস্কৃতি। বিজেপির সংস্কৃতি নয়।’‌ অন্যদিকে এদিন তৃণমূল থেকে আসা এবং ফের তৃণমূলে চলে যাওয়া নেতাদের দাগ লাগা আলুর সঙ্গে তুলনা করেছেন দিলীপ ঘোষ। এদিন হেস্টিংসে বিজেপির যুব মোর্চার সম্মেলন ছিল। সেখানেই দলত্যাগীদের নিয়ে কড়া সমালোচনা শোনা যায় রাজ্য সভাপতির মুখে। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, ‘‌ঝুড়িতে এমন বহু আলু থাকে যেগুলি ঠিক মতো সেদ্ধও হয় না। ভোটের ফল প্রকাশের পর যাঁরা দল ছেড়ে গিয়েছেন তাঁরাও এই সেদ্ধ না হওয়া দাগ লাগা ‘আলু’।'

```