Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে হঠাৎ ইস্তফা সৌমিত্রর, ‘চোর-চিটিংবাজদের দলে এনেছে’ বলে তীব্র আক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে চার সাংসদ শপথ নিতে চলেছেন। একদিকে যখন সেই ছবি উজ্জ্বল, ঠিক সেই সন্ধিক্ষণে হঠাৎ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে রাজ্য বিজেপির য

শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে হঠাৎ ইস্তফা সৌমিত্রর, ‘চোর-চিটিংবাজদের দলে এনেছে’ বলে তীব্র আক্রমণ

শেষ আপডেট: 7 July 2021 10:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে চার সাংসদ শপথ নিতে চলেছেন। একদিকে যখন সেই ছবি উজ্জ্বল, ঠিক সেই সন্ধিক্ষণে হঠাৎ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করে এ কথা ঘোষণা করেছেন সৌমিত্র। সৌমিত্রর সরাসরি অভিযোগ, “বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে নেতাদের ভুল বোঝাচ্ছেন। তিনি নিজে আগে আয়নায় মুখ দেখুন”। শুভেন্দুর নাম মুখে না এনে সৌমিত্র বলেন, ভোটের দেড় মাস আগে এসে বড় নেতা হয়ে গেছেন। দলের স্বার্থ ছেড়ে নিজের স্বার্থের কথা ভেবে দল চালাচ্ছেন। ভোটের আগে ১২৮ জনকে উনি বিজেপিতে এনেছিলেন। তাদের অধিকাংশই চোর চিটিংবাজ।

একুশের ভোটের ফল প্রকাশের পর থেকে সৌমিত্রর দলত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তাঁর স্ত্রী সুজাতা খাঁ ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন। আরামবাগ বিধানসভায় প্রার্থীও হয়েছিলেন সুজাতা। ভোটের পর কৌতূহল তৈরি হয় যে সৌমিত্রও কি সেই পথ অনুসরণ করবেন? বিজেপি রাজ্য নেতাদের অনেকের মতে, নিশীথ-শান্তনু সহ চার জন মন্ত্রী হতে চলেছেন দেখে হতাশায় এ সব কথা বলছেন সৌমিত্র। গত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে অমিত শাহ-জেপি নাড্ডারা শুভেন্দুকে বারবার দিল্লিতে ডেকে বৈঠক করছেন। সেই কারণেই সৌমিত্রকে শুভেন্দুকে হয়তো আক্রমণের নিশানা করে নিয়েছেন। ওঁর হয়তো মনে হয়েছে, শুভেন্দুর পরামর্শ শুনে চার জনকে মন্ত্রী করা হয়েছে এবং তিনি মন্ত্রী হতে না পারার নেপথ্যে কারণও শুভেন্দু। সৌমিত্র এদিন ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম”। তবে এও লিখেছেন, “বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব।” তবে বিজেপির নেতাদের একাংশের মতে, সৌমিত্র এদিন প্রকাশ্যে যে সব কথা বলেছেন, তাতে শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাঁকে শো-কজ নোটিস ধরাতে পারে দল। তবে এও হতে পারে সৌমিত্র দল ছাড়ার প্রস্তুতিও নিয়ে রেখেছেন এবং পরিকল্পিত ভাবেই দলকে অস্বস্তিতে ফেলছেন।

```