Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিলীপের চেয়ে অভিষেক রাজনীতিতে পুরনো, ওরা গ্ল্যামারকে ঈর্ষা করে: সৌগত রায়

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মর্নিংওয়াকে বেরিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “ও তো কোলে চড়ে রাজনীতি করতে এসেছে!” দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে অভিষেকে

দিলীপের চেয়ে অভিষেক রাজনীতিতে পুরনো, ওরা গ্ল্যামারকে ঈর্ষা করে: সৌগত রায়

শেষ আপডেট: 13 January 2021 13:00

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মর্নিংওয়াকে বেরিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “ও তো কোলে চড়ে রাজনীতি করতে এসেছে!” দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে অভিষেকের পাশে দাঁড়িয়ে দিলীপকে জবাব দিতে চাইলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন প্রবীণ সাংসদ বলেন, “দিলীপ ঘোষ তো ২০১৫ সালে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার আগে কখনও রাজনীতি করেননি। কোনওদিন পুরসভার ভোটেও দাঁড়াননি। আর অভিষেক ২০১৪ সাল থেকে সাংসদ। তার আগে থেকে যুব সংগঠন দেখতেন। অভিষেক তো সাংসদ হিসেবেও দিলীপ ঘোষের থেকে পুরনো।” যদিও তার আগেই দলবদলুদের সমালোচনা করে দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেন আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যাপক। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “দিলীপ ঘোষ আর যাই হোক সৌমিত্র খাঁয়েদের মতো দলবদলু নন। আরএসএস করতেন। সেখান থেকে থেকে বিজেপি। দলের সঙ্গে একাত্মতা ছিল।” কিন্তু অভিষেক নিয়ে প্রশ্ন করতেই দিলীপের বিরুদ্ধে গর্জে ওঠেন মাস্টারমশাই। তিনি বলেন, “কালকে তো দক্ষিণ কলকাতায় অভিষেকের নেতৃত্বে বিরাট মিছিল হল। গঙ্গারামপুরে ওঁর সভায় কেমন জনসমাগম হয়েছিল সবাই দেখেছেন। আর অভিষেক তো কখনও বলেনি ও বাংলায় তৃণমূলের মুখ। সে তো বারবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করতে হবে। বিজেপির এত ঈর্ষা কেন? অভিষেকের মতো গ্ল্যামার, আকর্ষণ করার ক্ষমতা নেই বলে?” যদিও দলবদল প্রসঙ্গে সৌগত রায়ের মন্তব্য নিয়ে বিজেপির এক মুখপাত্র বলেন, “সৌগত রায়ও যদি দলবদল নিয়ে কারও সমালোচনা করেন তাহলে তো ঘোরাও হাসবে। সবাই জানে ৯৮-এর লোকসভা ভোটে হাজরা মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কী বলেছিলেন।”

```