
শেষ আপডেট: 3 May 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (Kalyani House ED Raid)। শুধু ইডি নয়, ছিলেন আয়কর বিভাগের অফিসারও। কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এই জোড়া হানা নিয়ে সকাল থেকেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy Reaction on Krishna Kalyani) বলেন, 'ইডি এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে।'
বিরোধী স্বর বন্ধ করতে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করতে বিজেপি! দেশের বিরোধী দলগুলো কমবেশি সকলেই একই অভিযোগ করে। জনসভা হোক বা সাংবাদিক সম্মেলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার কাজে ইডি সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর মুখেও একই সুর শোনা যায়।
যদিও গেরুয়া শিবির এমন অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই দাবি করে। তৃণমূলের অভিযোগ, ইডি-সিবিআই বেছে শুধু বিরোধী নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দেয়। কিংবা জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায়। এমনকী বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষও করতে শোনা গেছে মমতা-অভিষেকের গলায়। অর্থাৎ, যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, বিজেপিতে গেল কেউ ছুঁতে পারবে না!
বুধবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি-আয়কর হানার পর সেই অভিযোগই উঠতে শুরু করেছে শাসক দলের একাংশের মধ্যে। কৃষ্ণ কল্যাণী খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক। কিন্তু একুশের নির্বাচনের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে কৃষ্ণ কল্যাণীর। ঘরোয়া ভাবে যোগ দিয়েছেন তৃণমূলে।
সেই বিধায়কের বাড়িতে ইডি হানা দেওয়া নিয়ে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন যে, দেশের যতজনের বাড়িতে আধার কার্ড রয়েছে, ততজনের বাড়িতে ইডি গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ইডি এখন আধার লিঙ্ক হয়ে গেছে।
২৬টি চাকরির দাম ১ কোটি ৪০ লক্ষ! শান্তনুর বিরুদ্ধে কোর্টে বলল ইডি