Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিউড়ির গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী, রাস্তা, ঘর নিয়ে সাংসদকে নালিশ

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাস্তা, আবাস যোজনার ঘর, অন্যান্য পরিষেবা নিয়ে সাংসদ শতাব্দী রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি এক নম্বর পঞ্চায়েত এলাকায় নগরী গ্রামে পঞ্চায়েতে ভোটের প্রচারে গিয়েছিলেন

সিউড়ির গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী, রাস্তা, ঘর নিয়ে সাংসদকে নালিশ

শেষ আপডেট: 25 June 2023 14:20

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাস্তা, আবাস যোজনার ঘর, অন্যান্য পরিষেবা নিয়ে সাংসদ শতাব্দী রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি এক নম্বর পঞ্চায়েত এলাকায় নগরী গ্রামে পঞ্চায়েতে ভোটের প্রচারে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, গ্রামে জল নেই। রাস্তাও ঠিকঠাক নয়। এমনকী অনেকে আবাস যোজনার ঘর পাননি।

এক গ্রামবাসী জানান, তাঁরা মাটির বাড়িতে থাকেন। বাড়িটির ভগ্নপ্রায় দশা। ঝড়-বৃষ্টিতে সম্পূর্ণ ভেঙে যেতে পারে। কিন্তু এখনও তারা একটা ত্রিপল পর্যন্ত পাননি।

গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনতে দেখা যায় সাংসদকে। তিনি অনেককে বিষয়গুলি বোঝানোর চেষ্টাও করেন। শতাব্দী জানান, গ্রামবাসীরা রাস্তা ও ব্রিজ নিয়ে অভিযোগ করেছেন। কিন্তু এই দুই ক্ষেত্রে কোথা থেকে অর্থ বরাদ্দ হয়েছিল তা জানতে হবে। যদি সেটা তাঁর আয়ত্তের মধ্যে থাকে তাহলে তিনি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন। বাড়ির বিষয়টিও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকা থেকে এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা রয়েছে, যার ৪০ বছর ধরে কোনও সংস্কার হয়নি। এই রাস্তাটার সংস্কারের দাবি তুলছেন তাঁরা। এই রাস্তার মাঝখানে একটি নদীও রয়েছে। সেখানে ব্রিজ তৈরির প্রয়োজন রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কার না হওয়ায় এলাকার মানুষকে প্রায়ই দুর্ভোগের শিকার হতে হয়। দুর্ঘটনায় অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। সাংসদকে সমস্যা জানাতে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

সিপিএম-তৃণমূলের সংঘর্ষে তেতে উঠল রঘুনাথপুর, আতঙ্কে জঙ্গলে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা


```