Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চালের গুঁড়োর মানুষ কুশে বলি হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে, রাতে সপ্তমী-অষ্টমীর সন্ধিক্ষণ হলে

এ বছর ৫১৪ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। প্রথা মেনে রাজবাড়ির বেলতলায় পুজো দেওয়ার পর নবপত্রিকা স্নান হয়। এরপর অধিষ্ঠিতা তপ্ত কাঞ্চনবর্ণা দেবীকে স্নান করিয়ে শুরু হয় মহাসপ্তমীর পুজো। রাজবাড়ির পুজো হয় কালিকা পুরাণ মতে। পুজোয় প্রতিদিন আমিষ ভোগ দেওয়া হয়। ভোগে পাঁচ রকমের মাছ, হাঁসের ডিম, পাঁঠার মাংস নিবেদন করা হয়। পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা।

চালের গুঁড়োর মানুষ কুশে বলি হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে, রাতে সপ্তমী-অষ্টমীর সন্ধিক্ষণ হলে

শেষ আপডেট: 21 October 2023 17:31

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অর্ধ রাত্রির পুজো। কথিত আছে, আগে নরবলি হত। এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের রূপ বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের আজও এই প্রথা চলছে। এবারে সপ্তমীর রাতেই অষ্টমী লেগে যাবে। তাই আজ শনিবার রাতেই অনুষ্ঠিত হবে এই নরবলির পুজো।

এ বছর ৫১৪ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। প্রথা মেনে রাজবাড়ির বেলতলায় পুজো দেওয়ার পর নবপত্রিকা স্নান হয়। এরপর অধিষ্ঠিতা তপ্ত কাঞ্চনবর্ণা দেবীকে স্নান করিয়ে শুরু হয় মহাসপ্তমীর পুজো। রাজবাড়ির পুজো হয় কালিকা পুরাণ মতে। পুজোয় প্রতিদিন আমিষ ভোগ দেওয়া হয়। ভোগে পাঁচ রকমের মাছ, হাঁসের ডিম, পাঁঠার মাংস নিবেদন করা হয়। পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা।

রাজ পরিবারের বধূ লিন্ডা বসু বলেন, “যা যা নিয়ম নিষ্ঠা রয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে মানি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই পুজো দেখতে আসছেন দর্শনার্থীরা।”

রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল জানান, রাজবাড়ির পুজোর বিশেষ আকর্ষণ অর্ধরাত্রির পুজো রাতে অষ্টমী তিথি লাগলেই এই পুজো করা হয়। সেই সময় নাটমন্দির চত্বর ঘিরে দেওয়া হয়। তিনি বলেন, “কথিত আছে একসময় নরবলি দেওয়া হত। তবে এখন নরবলি হয় না। এখন চালের গুড়ো দিয়ে মানুষের মূর্তি বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। রাতে বলি দেওয়া হয় ৮ টা পায়রা। এই পুজোর সময় রাজ পরিবারের সদস্য ছাড়া আর কাউকে থাকতে দেওয়া হয় না।”

```