Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সওকত মোল্লা নিজাম প্যালেসে এলেন, কয়লা পাচার কাণ্ডে হাজিরা তৃণমূল বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে এলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। এর আগে একবার তাঁকে ডেকেছিল কেন্দ্রীয় সংস্থা। তখন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার তলবে নিজাম প্যালেসে

সওকত মোল্লা নিজাম প্যালেসে এলেন, কয়লা পাচার কাণ্ডে হাজিরা তৃণমূল বিধায়কের

শেষ আপডেট: 15 June 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে এলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। এর আগে একবার তাঁকে ডেকেছিল কেন্দ্রীয় সংস্থা। তখন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার তলবে নিজাম প্যালেসে এলেন সওকত মোল্লা।

গত মাসের শেষের দিকে সওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই। কিন্তু নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দিতে যাননি। আইনজীবী পাঠিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানিয়েছিলেন তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত রয়েছেন। কিছুদিনের মধ্যে ফের তাঁকে তলব করা হয়। বলা হয় ১৫ জুন হাজিরা দিতে হবে।

দেখা গেল দ্বিতীয়বার তলবে নির্দিষ্ট দিনেই নিজাম প্যালেসে হাজির হয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এদিন সকাল ১১টার পর সিবিআই অফিসে হাজিরা দিতে আসেন তিনি।

কয়লা পাচার কাণ্ডে এর আগে তৃণমূলের একাধিক নেতাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নানাসময় তাঁরা সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। কেউ আবার এড়িয়েও গেছেন হাজিরা। এই কয়লা মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দিল্লিতে তলব করেছে একাধিকবার। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবারই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। টানা ৭ ঘণ্টা তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার সওকত মোল্লাকেও জিজ্ঞাসাবাদ করা হবে একই মামলায়।


```