
শেষ আপডেট: 21 December 2022 11:56
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভোগান্তির ইতি। বড়দিনের (Christmas) আগেই পুরোপুরি চালু হয়ে যাচ্ছে সাঁতরাগাছি উড়ালপুল (Santragachi Bridge)। এর ফলে উৎসবের মরসুমে সবার দুর্ভোগ কমে যাবে বলাই চলে। নবান্ন সূত্রে জানা গেছে, সংস্কারের (renovation) কাজ শেষে আগামী শুক্রবার, ২৩ ডিসেম্বর খুলে দেওয়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ সেতুটি।
উল্লেখ্য, কিছুদিন আগেই তড়িঘড়ি ব্রিজের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ২৫ ডিসেম্বরের আগেই যেন উড়ালপুলে যান চলাচল স্বাভাবিক হয়, সেদিকে নজর দিতে হবে। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। যার ফলে এক মাসেরও কম সময়ে ব্রিজের কাজ শেষ হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করে শুরু হয়েছিল। সেদিন থেকেই উড়ালপুলের একদিকে মেরামতির কাজ চলছিল। প্রথমে বলা হয়েছিল, এই কাজ শেষ হতে হতে পরের বছর হয়ে যাবে। কিন্তু নবান্ন থেকে কড়া নির্দেশ আসতেই ব্রিজ মেরামতির কাজ তাড়াতাড়ি শেষ করা হল।
কোভিড-নজরদারিতে বিশেষ টিম থাকবে গঙ্গাসাগর মেলায়, নেতৃত্বে স্বাস্থ্যসচিব, ঘোষণা মুখ্যমন্ত্রীর