Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকেই খুলে গেল সাঁতরাগাছি সেতু, দুর্ভোগ কমল যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি পেলেন হাওড়াবাসী ( Howrah )। আজ অর্থাৎ শুক্রবার থেকে ফের পুরোপুরি খুলে গেল সাঁতরাগাছি সেতু ( Santragachi Bridge ) । এবার থেকে স্বাভাবিক যান চলাচল। নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর

আজ থেকেই খুলে গেল সাঁতরাগাছি সেতু, দুর্ভোগ কমল যাত্রীদের

শেষ আপডেট: 23 December 2022 02:06

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি পেলেন হাওড়াবাসী ( Howrah )। আজ অর্থাৎ শুক্রবার থেকে ফের পুরোপুরি খুলে গেল সাঁতরাগাছি সেতু ( Santragachi Bridge ) । এবার থেকে স্বাভাবিক যান চলাচল।

নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর কাজ চলছে। তখন থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেতু থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখাছিল৷ হাওড়া থেকে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল এই সাঁতরাগাছি সেতু। প্রতিদিন প্রায় ৮০ হাজার গাড়ি সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সংস্কারের কাজ চলায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল যাত্রীদের। প্রায় একমাসের বেশি সময় ধরে যানজটে নাকাল হয়েছেন তাঁরা।

সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হয়ে গিয়েছিল৷ সেগুলির সংস্কারের কাজ করা হয়েছে। ঠিক ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে সেতু সংস্কারের কাজ সম্পন্ন হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার আগেই সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়।

আবাস যোজনায় নাম বাদ যেতেই বাড়ি এসে হুমকি, ভয়ে ওষুধ খেয়ে নিলেন আশাকর্মী!

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই চালু হল সাঁতরাগাছি ব্রিজ। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বড়দিন ও নববর্ষে মানুষ যাতে অসুবিধা সম্মুখীন না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়।

রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় জানান, সেতু সংস্কারের কাজ শেষ। আজ থেকে আগের মত যানচলাচল করবে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে সেতুতে নজরদারি চালানো হচ্ছে।


```