বালিখাদানে দুর্নীতি রোখা যাচ্ছে না, ক্ষুব্ধ মুখ্যসচিব
দ্য ওয়াল ব্যুরোঃ অবৈধ বালি খাদান (sand) নিয়ে রুষ্ট মুখ্যসচিব (chief secretary)। ক্ষোভ উগরে দিলেন জেলাশাসকদের উদ্দেশে। অভিযোগ, রাজ্যের নানা প্রান্তে এখনও অবৈধভাবে বালি উত্তোলনের খবর পাওয়া যাচ্ছে। সেই খবর সংবাদমাধ্যমের কাছেও ছড়িয়ে পড়ছে। আর তা
শেষ আপডেট: 31 August 2021 06:19
দ্য ওয়াল ব্যুরোঃ অবৈধ বালি খাদান (sand) নিয়ে রুষ্ট মুখ্যসচিব (chief secretary)। ক্ষোভ উগরে দিলেন জেলাশাসকদের উদ্দেশে। অভিযোগ, রাজ্যের নানা প্রান্তে এখনও অবৈধভাবে বালি উত্তোলনের খবর পাওয়া যাচ্ছে। সেই খবর সংবাদমাধ্যমের কাছেও ছড়িয়ে পড়ছে। আর তা নিয়ে ক্ষুব্ধ হরিকৃষ্ণ দ্বিবেদী।
এদিন জেলাশাসকদের উদ্দেশে মুখ্যসচিব বলেছেন, এটা আশ্চর্যজনক যে স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও এই ধরনের অবৈধ খনির কাজ চলছে। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা বলেছেন মুখ্যসচিব। সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে অবৈধ বালি উত্তোলনের খবর মিডিয়ার হাতে এসেছে। তা দেখার পর নড়েচড়ে বসেছে নবান্ন (nabanna)।
আরও পড়ুনঃ সিট কাজ করছে না, এরকম চললে ব্যবস্থা নেব, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের
হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন এসপি/ডিএলআরও/ডিএফও দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাছাড়াও এলাকায় সার্বক্ষণিক নজর রাখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানা গিয়েছে নবান্ন সূত্রের খবরে।
উল্লেখ্য, তৃতীয়বারে সরকারে এসে বেআইনি বালিখাদান ও পাথর খাদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সতর্ক করেছেন জেলা শাসকদের। তিনি এও বলেছিলেন যতই ভাল অফিসার হোক না কেন, যদি বেআইনি বালিখাদানে কেউ যুক্ত থাকেন, তাঁকে ছাড়া হবে না। কিন্তু তারপরও বালিখাদান নিয়ে বার বার অভিযোগ এসেছে নবান্নে।
বালিখাদান নিলামের বিষয়ে জেলাশাসকদের যে কোনও ভূমিকা থাকবে না তাও পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল, খাদান স্বচ্ছতার সঙ্গে নিলাম হবে। তা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে হবে, তাতে জেলা শাসকের কোনও ভূমিকা থাকবে না। কিন্তু সূত্রের খবর, তারপরও পশ্চিম-বর্ধমান জেলা থেকে বালিখাদান নিয়ে বেশ কিছু অভিযোগ পায় দুর্নীতি দমন শাখা।
সূত্রের আরও খবর, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় পৌঁছয় দুর্নীতি দমন শাখার একটি বিশেষ টিম। তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করে বলে খবর। আর তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সরতে হয় ওই জেলার জেলাশাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুরকে। পশ্চিম বর্ধমানের নতুন জেলা শাসক করা হয়েছে আইএএস এস.অরুণ প্রসাদ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার করা হয়েছে সুধীর কুমার নীলকান্তমকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'