Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩০ এপ্রিলই সলমনের জীবনের শেষ দিন! অভিনেতাকে মারার হুমকি দিয়ে ফের ফোন পুলিশের কাছে

দ্য ওয়াল ব্যুরো: ফের খুনের হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমান খানকে (Salman Khan)। সপ্তাহখানেক আগেই অভিনেতাকে খুনের হুমকি (death threat) দেওয়ার অভিযোগে ধকড় রাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ফের 'দাবাং' অভিনেতাকে প্রাণে

৩০ এপ্রিলই সলমনের জীবনের শেষ দিন! অভিনেতাকে মারার হুমকি দিয়ে ফের ফোন পুলিশের কাছে

শেষ আপডেট: 11 April 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: ফের খুনের হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমান খানকে (Salman Khan)। সপ্তাহখানেক আগেই অভিনেতাকে খুনের হুমকি (death threat) দেওয়ার অভিযোগে ধকড় রাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ফের 'দাবাং' অভিনেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন এল, তাও একেবারে পুলিশের কাছে। জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলই অভিনেতার জীবনের শেষ দিন।

গত ১০ এপ্রিল মুম্বই পুলিশের (Mumbai Police) কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যে ফোন করেছিল সে নিজের পরিচয় দেয় 'রকি ভাই' বলে। পুলিশকে ওই ব্যক্তি জানায়, তার বাড়ি রাজস্থানের যোধপুরে। সে একজন গোরক্ষক। সে জানায় আগামী ৩০ এপ্রিল খুন করা হবে অভিনেতাকে।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ফোন করেছিল তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

এর আগে যোধপুরেরই এক ব্যক্তি ই-মেল মারফত খুনের হুমকি দিয়েছিল বলিউডের ভাইজানকে। জানানো হয়েছিল, খুব শিগগিরই 'সিধু মুসেওয়ালা'র মতো পরিণতি হতে চলেছে সলমন খানের। সেই ঘটনায় গত ২৬ মার্চ ধকড় রামকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ এবং যোধপুরের লুনি পুলিশের যৌথ দল।

এছাড়াও সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গকে আটক করেছিল পুলিশ। তিনজনই ইমেল মারফত অভিনেতাকে খুন করা হবে বলে জানিয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বান্দ্রা পুলিশ।

একাধিকবার খুনের হুমকি পাওয়ার পর মুম্বই পুলিশের তরফ থেকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে সলমন খানকে। লরেন্স বিষ্ণই হুমকি দিয়ে মেল পাঠানোর পরেই তড়িঘড়ি অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার।

ডোকলামের কাছে সারি সারি সেনা ছাউনি, অস্ত্রশস্ত্র মোতায়েন করছে চিন, উদ্বেগে ভারতীয় সেনা


```