সলমনের ২০০২ হিট অ্যান রান কেস! বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় বারাসতে ৬ জনকে পিষে দিল বেপরোয়া গাড়ি
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের (salman khan) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি তুলে ঘুমন্ত মানুষকে চাপা দেওয়ার ঘটনা মনে আছে? ২০০২ এর সেই হিট অ্যান্ড রান কেসের (2002 hit and run case) পরতে পরতে ছিল নাটকীয় মোড়। অভিযোগ, ভাইজান সেদিন মদ্যপ অবস্থ
শেষ আপডেট: 18 September 2021 06:01
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের (salman khan) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি তুলে ঘুমন্ত মানুষকে চাপা দেওয়ার ঘটনা মনে আছে? ২০০২ এর সেই হিট অ্যান্ড রান কেসের (2002 hit and run case) পরতে পরতে ছিল নাটকীয় মোড়। অভিযোগ, ভাইজান সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন, গাড়ির স্টিয়ারিং ছিল তাঁরই হাতে। এবার সেই ভয়াবহ স্মৃতি উসকে দিয়ে বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় বারাসাতের ডিপ টিউবওয়েল (barasat deep tubewell) অঞ্চলে একদল যুবক (youth) গাড়ি চালিয়ে ৬ জন পথচারীকে (pedestrians) পরপর ধাক্কা মেরে পিষে দিল (rash driving)! মারা গিয়েছেন একজন। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল ঘাতক গাড়ির আরোহীরা।
তবে চালক সহ আরোহীরা পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে। ২ যুবককে বেদম মারধর করে পুলিশের হাতে তুলে দেয় লোকজন। উত্তেজিত জনতা গাড়িটিও ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির ধাক্কায় আহতদের মধ্যে লক্ষী কুন্ডু নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন---আজ, কাল বৃষ্টিতে ভাসবে রাজ্য, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী । ঘাতক গাড়িটি নিয়ে আসা হয় বারাসাত থানায়। জানা গিয়েছে, গাড়িচালক ও আরোহী আরও এক যুবক পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
বিশ্বকর্মা পুজোর দিন ভরসন্ধ্যায় এমনিতেই রাস্তাঘাটে মানুষের ভিড় ছিল। তার মধ্যে ঘন জনবসতিপূর্ন এলাকায় বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ মেরে ফেলা ও আহত করার ঘটনা এলাকায় প্রথম। ঘটনায় আতঙ্কের রেশ কাটেনি এলাকাবাসীর মধ্যে।