Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের বেতন বাড়ানো হল, ঘোষণা রাজ্য বাজেটে

সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য বড় ঘোষণা।

সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের বেতন বাড়ানো হল, ঘোষণা রাজ্য বাজেটে

শেষ আপডেট: 8 February 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য বড় ঘোষণা। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি হতে চলেছে। বৃহস্পতিবার বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

শুধু বেতন বৃদ্ধি নয়, এবার থেকে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ  থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে বলে এদিন বাজেটে জানান অর্থমন্ত্রী।

রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে এতদিন ১০ শতাংশ কোটা ব্যবহার করা হত সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য। এবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২০ শতাংশ। অর্থাৎ রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয়, তাহলে কাজের নিরিখে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাবেন। 

অর্থমন্ত্রী জানান, এই খাতে চলতি বাজেটে সরকার ১৮০ কোটি টাকা

অর্থমন্ত্রী আরও জানান, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বাড়িয়ে করে দেওয়া হল ৫ লক্ষ টাকা। এই খাতে সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। 

তবে এই বর্ধিত বেতন পাওয়া যাবে ২০২৪ সালের মে মাস থেকে পাওয়া যাবে। কারণ, এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হল। অর্থাৎ এই বাজেট ১ এপ্রিল থেকে বাস,স্তবায়িত হওয়ার কথা।


```