Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রুপ-ডির থেকেও বেতন কম পার্শ্বশিক্ষকদের! কেন্দ্রের হলফনামা তলব করল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: কীভাবে একজন অশিক্ষক কর্মীর (গ্রুপ ডি ও গ্রুপ সি) থেকেও প্যারা টিচাররা (Para Teachers) কম বেতন পান? আগেই এবিষয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার এই বিষয়ে কেন্দ্রকে সুস্

গ্রুপ-ডির থেকেও বেতন কম পার্শ্বশিক্ষকদের! কেন্দ্রের হলফনামা তলব করল হাইকোর্ট

শেষ আপডেট: 20 September 2023 09:13

দ্য ওয়াল ব্যুরো: কীভাবে একজন অশিক্ষক কর্মীর (গ্রুপ ডি ও গ্রুপ সি) থেকেও প্যারা টিচাররা (Para Teachers) কম বেতন পান? আগেই এবিষয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার এই বিষয়ে কেন্দ্রকে সুস্পষ্টভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

পার্শ্বশিক্ষকদের জন্য অনুমোদিত ফান্ডেরর বিষয়ে ১৮ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীদেরও (Para Teachers) এই বিষয়ে নিজেদের মত জানাতে হবে আদালতে।

প্যারা টিচাররা শিক্ষক হয়েও এত কম বেতন কেন? এই প্রশ্ন তুলে আদালতে দায়ের হয়েছিল মামলা। মামলাকারীদের অভিযোগ, ‘মানুষ গড়ার কারিগর হিসেবে যে শিক্ষক সমাজকে গণ্য করা হয়, সেই শিক্ষক সমাজের মধ্যেও রয়েছে হাজারও বৈষম্য। প্যারা টিচার হওয়ার কারণে তাঁরা অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পান।’‘ মামলকারীর পক্ষের আইনজীবী বিশ্বরুপ ভট্রাচার্য বলেন, “ksন্দ্র রাজ্যের দড়ি টানাটানিতে ভুগতে হচ্ছে পার্শ্বশিক্ষকদের।”

রাজ্যে সরকারের পক্ষের আইনজীবী আদালতে বলেন, “এটা কেন্দ্র সরকারের প্রকল্প। তাঁরা টাকা না বাড়ালে রাজ্যের পক্ষে এদের বেতন বৃদ্ধি সম্ভব নয়। ৬০-৪০ রেশিওতে বেতন দেওয়া হয়। কিন্তু কেন্দ্র শেষ কয়েক বছর যে পরিমান টাকা বরাদ্দ করেছে সেই পরিমান টাকা পরে অনুমোদন দেয়নি। ফলে বেতন বাড়ানো সম্ভব নয়।” এরপরই কেন্দ্রের হলফনামা তলব করে আদালত। ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: অফলাইন নয়, স্বচ্ছতা রাখতে রাজ্যের সমস্ত ডিএলএইড কলেজে অনলাইন ভর্তির সিদ্ধান্ত


```