Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরু পাচারকারী লতিফের গাড়িতে এসেছিলেন কয়লা ব্যবসায়ী রাজু, তারপরই খুন শক্তিগড়ে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে (Saktigarh) জাতীয় সড়কের উপর কয়লা ব্যবসায়ী তথা বিজেপি নেতা রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় নতুন মোড়। জানা গিয়েছে, ঘটনার সময় গরু পাচারকারী আব্দুল লতিফের গাড়িতে চেপেই সেখানে এসেছিলেন তিনি। এরপরই প্রশ্ন

গরু পাচারকারী লতিফের গাড়িতে এসেছিলেন কয়লা ব্যবসায়ী রাজু, তারপরই খুন শক্তিগড়ে

শেষ আপডেট: 2 April 2023 04:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে (Saktigarh) জাতীয় সড়কের উপর কয়লা ব্যবসায়ী তথা বিজেপি নেতা রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় নতুন মোড়। জানা গিয়েছে, ঘটনার সময় গরু পাচারকারী আব্দুল লতিফের গাড়িতে চেপেই সেখানে এসেছিলেন তিনি। এরপরই প্রশ্ন ওঠে যে, গরু পাচারকারী হিসাবে পরিচিত একজন ব্যক্তির গাড়ি কেন ব্যবহার করছিলেন রাজু! বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও।

সূত্রের খবর, রাজু ঝার নিজের একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। তারপরও তিনি অন্যের গাড়ি ব্যবহার করা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালে রাজু বিজেপিতে যোগ দিয়েছিলেন। আদতে দুর্গাপুরের বাসিন্দা রাজুর বিজেপি যোগের পর ক্রমশ এলাকায় প্রতিপত্তি বাড়তে থাকে। বেআইনি কয়লা কারবারেও তাঁর নাম জড়িয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধেয় একটি সাদা ফরচুনার শক্তিগড়ে এক নামী ল্যাংচার দোকানের সামনে এসে দাঁড়ায়। সেই গাড়িতেই সামনের সিটে বসেছিলেন রাজু। হঠাৎই পাশে এসে দাঁড়ায় একটি নীল রঙের ব্যালেনো। কিছু বুঝে ওঠার আগেই পরপর গুলি চালানো হয় রাজুকে লক্ষ্য করে। একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর শরীর। হাতে গুলি লেগে আহত হন তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়ও। এরপর সেই নীল গাড়িটি সোজা কলকাতার দিকের রাস্তা ধরে চম্পট দেয়।

এরপর রাতেই গুলিবিদ্ধ ব্রতীন মুখোপাধ্যায়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।খবর পেয়ে দুর্গাপুর থেকে রাজু ঝার বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি বর্ধমান হাসপাতালে আসেন। সেখানে চলে আসেন ব্রতীন মুখোপাধ্যায়ের ভাইরা ভাই রঘুনাথ চক্রবর্তীও। তিনি বলেন, 'রাজু ঝার বাড়ি দুর্গাপুরে।ব্রতীনের বাড়ি বেনাচিতিতে। দু'জনের মধ্যে কী সম্পর্ক ছিল, আমার জানা নেই।'

এদিকে রবিবার সকালে আততায়ীদের সেই নীল গাড়ির খোঁজ মিলেছে। পুলিশ গিয়ে সেই গাড়ি উদ্ধার করেছে। তাঁদের ধারণা, কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে গুলি করে পালানোর পর বিপদ বুঝে অভিযুক্তরা রুট বদল করে। সড়ক পথের পরিবর্তে রেলপথকে তারা নিরাপদ ভাবে।সেই কারণে জাতীয় সড়কের ধারে শক্তিগড় রেল স্টেশন যাওয়ায় রাস্তায় গাড়িটি ফেলে সম্ভবত ট্রেন ধরেই চম্পট দিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার পরপরই একাধিক রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে নাকা চেকিং শুরু হয়েছিল। তাই বিপদ বুঝে পালানোর ছক বদলে ফেলে ওই আততায়ীরা। পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার আগে তাঁরা রাস্তাতেই গাড়ি থামিয়ে অন্যদিক দিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, অভিযুক্তদের গাড়ির সেই নম্বর প্লেটও নকল। গাড়ির ভিতর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। আপাতত আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ভর সন্ধেয় শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে এলোপাথাড়ি গুলি, ঝাঁঝরা কয়লা ব্যবসায়ী


```