
শেষ আপডেট: 2 April 2023 03:53
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ের (Saktigarh) কাছে জাতীয় সড়কে গুলি চলল। শনিবার ভর সন্ধেয় এই ঘটনা প্রাণ গেছে কয়লা ব্যবসায়ী তথা বিজেপি নেতা রাজু ঝাঁয়ের। আরও একজন গুরুতর আহত। নিহত রাজু ঝাঁ ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এলাকায় হোটেল ব্যবসায়ী হিসেবে পরিচিতি থাকলেও বেআইনি কয়লা কারবারে জড়িয়েছিল তাঁর নাম। কী কারণে তাঁর উপর হালনা চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ (police)।
সূত্রের খবর, বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। শনিবার রাত ৮টা নাগাদ লাল রঙের গাড়ি করে আসে দু'জন। তাদের হাতে অস্ত্র ছিল। তারাই গুলি চালায়। পরপর চার রাউন্ড গুলি চলে। একটি সাদা রঙের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গাড়িতে ছিলে রাজু। ড্রাইভারের পাশে বসেছিলেন তিনি। গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। আরও একজন গুলিতে জখম হয়।
পুলিশ জানিয়েছে, রাজুর শরীরে একাধিক গুলি বিঁধেছে। আর এক জন যিনি জখম হয়েছেন, তাঁর নাম ব্রতীন মুখোপাধ্যায়। তাঁর হাতে গুলি লেগেছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, 'তীব্র আওয়াজ পেয়ে ছুটে এসে দেখি, সাদা গাড়ির কাচ ভেঙেচুরে গিয়েছে। ভিতরে দু’জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।' এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
তিলজলা থানার ওসি বদল, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তাকে হেনস্থার অভিযোগ