Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সাঁইথিয়ায়, বোমায় উড়ল হাত-পা, জখম নাবালকও

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া (Sainthia)। সোমবার বিকেলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে (TMC Clash)। প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে পৌঁছয়। শুরু হয় বোমাবাজি! খবর, এই সংঘর্ষে

এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সাঁইথিয়ায়, বোমায় উড়ল হাত-পা, জখম নাবালকও

শেষ আপডেট: 14 November 2022 13:36

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া (Sainthia)। সোমবার বিকেলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে (TMC Clash)। প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে পৌঁছয়। শুরু হয় বোমাবাজি! খবর, এই সংঘর্ষে দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নাবালক।

সোমবার বিকেলে ঘটনাটি ঘটে সাঁইথিয়ার বহড়া গ্রামে। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় কার আধিপত্য থাকবে এই নিয়ে সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি গোষ্ঠীর সঙ্গে ব্লক কার্যকরী সভাপতি তুষার মণ্ডল গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ। কিন্তু এদিন সেই বিবাদ চরমে ওঠে।

দুই গোষ্ঠীর মধ্যে এদিন প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় দু'জন আহত হন। তুষার মণ্ডল গোষ্ঠীর অভিযোগ, তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল।

জানা গেছে, আহতদের মধ্যে একজন নাবালক। নাম মুজাফফর হোসেন। তার সারা গায়ে বোমার আঘাতের ক্ষত রয়েছে। অন্য একজন সাদ্দাম হোসেনের হাত ও পা উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে খবর। দু'জনকেই প্রথমে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকেরা।

ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনা প্রসঙ্গে, জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, "কাটমানি সহ একাধিক বিষয় নিয়ে তৃণমূলের এই গন্ডগোল নতুন নয়। প্রায়ই চলে। গত ২-৩ মাস ধরে এলাকায় এমন ঘটনা বেড়েছে। আগামীতে আরও বাড়বে।"

শুভেন্দু বীরবাহাকে কী বলেছিলেন? নাম না করে তুলোধনা মমতার


```