
শেষ আপডেট: 27 February 2023 01:57
দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের (Sagardighi bypoll) ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে বিকেল চারটে পর্যন্ত। এদিনই বিধানসভা ভোট মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ডেও (Nagaland)।
সাগরদিঘি
মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের কারণে উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে লড়ছেন বাইরন বিশ্বাস। বিজেপির প্রার্থী দিলীপ সাহা।
একুশের ভোটে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। উপনির্বাচন হলেও সাগরদিঘিতে ঘটনার ঘনঘটায় এবার অন্য তরঙ্গ তৈরি হয়েছে। রাজনৈতিক সংঘাতের মধ্যেই নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘি থানার ওসিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। আজকেও দিনভর নজর থাকবে সাগরদিঘির দিকে।
নাগাল্যান্ড ও মেঘালয়
উত্তর-পূর্বের এই দুই রাজ্যেই ৬০টি করে আসন। নাগাল্যান্ডে ক্ষমতায় ছিল এনডিপিপি-বিজেপি ও মেঘালয়ে ছিল এনপিপি-বিজেপি জোট সরকার। এবার মেঘালয়ে ঝাঁপিয়েছে তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ra ধারাবাহিক সফর করেছেন মেঘালয়ে।
ত্রিপুরায় গত ১৬ ফেব্রুয়ারি ভোট হয়ে গিয়েছে। এই তিন রাজ্যের বিধানসভা ভোট ও সাগরদিঘির উপনির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ।
নওসাদকে বন্দি রেখেছে নবান্নের প্রতিহিংসা, বিবৃতি বাম বুদ্ধিজীবীদের