Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সাগরদিঘির কেস আমি জানি, টাকাটা কে দিয়েছে সেটাও জানি: মমতা

দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘির উপনির্বাচনে (Sagardighi bypoll) তৃণমূলের হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে ৫০ হাজারের বেশি ভোটে জেতা আসন ২৩ হাজারে হারা, সংখ্যালঘু আধিক্যের কেন্দ্রে তৃণমূলের এ

সাগরদিঘির কেস আমি জানি, টাকাটা কে দিয়েছে সেটাও জানি: মমতা

শেষ আপডেট: 4 May 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘির উপনির্বাচনে (Sagardighi bypoll) তৃণমূলের হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে ৫০ হাজারের বেশি ভোটে জেতা আসন ২৩ হাজারে হারা, সংখ্যালঘু আধিক্যের কেন্দ্রে তৃণমূলের এ হেন মুখ থুবড়ে পড়া নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ কম নেই। তারমধ্যেই বৃহস্পতিবার মালদহের ইংরেজ বাজারের সভা থেকে ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোঝাতে চাইলেন, সাগরদিঘিতে টাকার ব্যবহার হয়েছিল।

এদিন দিদি বলেন, ‘টাকা দিয়ে লোক কেনা! সাগরদিঘির কেস আমি জানি। টাকাটা কে দিয়েছে, কী করে দিয়েছে, কোথা থেকে দিয়েছে!’

পাল্টা রাজ্য কংগ্রেসের এক মুখপাত্র বলেন, ‘আসলে তৃণমূলের টাকার কাছে সাগরদিঘির মানুষ বিক্রি হয়নি, দিদির ভাইও তাই সেখানে জিততে পারেননি। একটা হারেই এত মাথা গরম করলে চলবে? সামনে আরও দুর্দিন অপেক্ষা করছে!’

মমতা এদিন আরও বলেন, ‘ওদের গ্যাসবেলুন ক্যাশ বেলুন হয়েছে, এই ক্যাশটা আবার অ্যাশ হয়ে যাবে। আর অ্যাশ হয়ে গেলে ভ্যানিশ হয়ে যাবে।’ এদিন নাম না করে আইএসএফের উদ্দেশেও আক্রমণ শানান মমতা। তৃণমূলনেত্রীর কথায়, ‘ইদানীং এখানে আরএকটা পার্টি হয়েছে। হায়দরাবাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে। আর বলছে বিজেপি খুব ভাল। তা তো হবে টাকাটা তো খুব ভাল।’

২০০৯ থেকে বাংলায় বামেদের দিক থেকে সংখ্যালঘু ভোট সরতে শুরু করেছিল। ’১১ সালে দিদি ক্ষমতায় আসার নির্বাচন থেকে একুশের ভোট পর্যন্ত দেখা গিয়েছে, সংখ্যালঘু ভোট তৃণমূলের পুঁজি হয়ে গিয়েছে। সেই কারণেই সাগরদিঘির হার বাড়তি তাৎপর্য যোগ করেছিল।

ফলাফলের পর থেকেই তৃণমূল বলতে শুরু করেছিল, সাগরদিঘির ফলাফল বিক্ষিপ্ত ঘটনা। তারপর দেখা গিয়েছিল সংখ্যালঘু ভোটকে অটুট রাখতে একাধিক সাংগঠনিক পদক্ষেপও করেছেন দিদি। কিন্তু এদিন সরাসরি মমতা অভিযোগ করলেন, সাগরদিঘিতে টাকার কাছে হারতে হয়েছে তৃণমূলকে।

মমতা কাল 'রাম ধাক্কা খেয়েছেন ট্রেনে', রেলের হাল দেখে কান্না পাচ্ছে দিদির


```