
শেষ আপডেট: 17 August 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চিকিৎসকের বলে দেওয়া গোপনাঙ্গে (Private Parts) লাগানোর ওষুধের পরিবর্তে হাঁটু ও কোমর ব্যথার ওষুধ (Medicine) দেওয়ার অভিযোগ উঠল সাগর দত্ত হাসপাতালের (Sagar Dutta Hospital) ন্যায্য মূল্যের ওষুধের দোকানের (Fair Price Medical Store) বিরুদ্ধে। দোকান থেকে দেওয়া সেই ওষুধ ব্যবহার করে রোগী আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড় এলাকায়।
জানা গেছে, নাটাগড়ের বাসিন্দা নারায়ণ চন্দ্র দেব বেশ কিছুদিন ধরেই গোপনাঙ্গে ব্যথা অনুভব করছিলেন। সেই কারণে চিকিৎসার জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে গিয়েছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে প্রস্রাবের জায়গায় লাগানোর জন্য মলম লিখে দেন। তাঁর পরিবারের লোকজন হাসপাতালের এক ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সমস্ত ওষুধ কিনে আনেন। কিন্তু কয়েকদিন সেই মলম লাগানোর পর অবস্থার উন্নতি তো দূর, পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। সন্দেহ হওয়ায় প্রেসক্রিপশনের সঙ্গে ওষুধের নাম মিলিয়ে দেখতে যান নারায়ণবাবুর পরিবারের লোকজন। তখনই দেখা যায়, গোপনাঙ্গের ওষুধের বদলে দেওয়া হয়েছে হাঁটু ও কোমর ব্যথার মলম।
ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন নারায়ণবাবু ও তাঁর পরিবারের লোকজন। ন্যায্য মূল্যের দোকানের এই ধরনের ভুলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।
জলপাইগুড়িতে এই প্রথম রেড পান্ডার চামড়া উদ্ধার! সঙ্গে চিতাবাঘও, গ্রেফতার নেপালের ৩