Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামাইষষ্ঠীতে শচিন-সৌরভের যুগলবন্দি বেঙ্গল সাফারি পার্কে

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের মাঠে তো বহুবার দেখেছেন শচিন-সৌরভের যুগলবন্দি। কিন্তু জঙ্গলে দেখেছেন? দেখতে হলে তাড়াতাড়ি চলে আসুন শিলিগুড়ি লাগোয়া বেঙ্গল সাফারি পার্কে। শচিন সৌরভের যুগলবন্দী আরও একবার নজর কাড়বে আপনাদের। একেবারে দিনক্ষণ দেখে জামাইষ

জামাইষষ্ঠীতে শচিন-সৌরভের যুগলবন্দি বেঙ্গল সাফারি পার্কে

শেষ আপডেট: 19 June 2018 12:18

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের মাঠে তো বহুবার দেখেছেন শচিন-সৌরভের যুগলবন্দি। কিন্তু জঙ্গলে দেখেছেন? দেখতে হলে তাড়াতাড়ি চলে আসুন শিলিগুড়ি লাগোয়া বেঙ্গল সাফারি পার্কে। শচিন সৌরভের যুগলবন্দী আরও একবার নজর কাড়বে আপনাদের। একেবারে দিনক্ষণ দেখে জামাইষষ্ঠীর দিন হাজির করা হয়েছে তাদের। বাঘ-ভাল্লুক-হরিণ-হাতির পাশপাশি এ বার বেঙ্গল সাফারি পার্কের নতুন অতিথি হলো দুই চিতা। বেঙ্গল সাফারি পার্কে শুরু হতে চলেছে লেপার্ড সাফারি। এই ঘোষণা বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বেশ কিছুদিন আগেই করে দিয়েছিলেন। সেই মতো জোরকদমে চলছিল প্রস্তুতি। বেঙ্গল সাফারি’র আধিকারিকদের বক্তব্য ছিল চিতাবাঘের সাফারি তো আর মুখের কথা না। রয়্যাল বেঙ্গল টাইগার বাগে রাখা যতটা সহজ চিতাবাঘ বাগে রাখা ততটাই কঠিন।  দরকার সঠিক পরিকাঠামো। বেশ একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বেঙ্গল সাফারি’র আধিকারিকরা। কারণ ভারতে চিতাবাঘের সাফারি এই প্রথম। উন্মুক্ত খাঁচার মধ্যে চিতা রাখা বেশ শক্ত ব্যাপার। অবশেষে মঙ্গলবার দু’টি পুরুষ চিতাবাঘ শচিন ও সৌরভকে নিয়ে আসা হয়েছে সাফারি পার্কে। পাঁচ বছর আগে কালচিনি থেকে এই দু’টি চিতাবাঘকে উদ্ধার করেছিল বন দফতর। তারপর থেকে খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রই ছিল এই দু’জনের বাসস্থান। তবে লেপার্ড সাফারি শুরু হওয়ায় এ বার তাদের বাসস্থানের বদল হলো। নতুন পরিবেশে শচিন-সৌরভ মানিয়ে নিলেই শুরু হয়ে যাবে লেপার্ড সাফারি। এমনটাই জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।  

```