Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নওসাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ‘নির্যাতিতা’কে নিয়ে থানায় সব্যসাচী

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে। বুধবার দুপুরে নিউটাউন থানায় এসে এক মহিলা নওসাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ওই নির্যাতিতা মহিলার সঙ্গে ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত বিধাননগর

নওসাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ‘নির্যাতিতা’কে নিয়ে থানায় সব্যসাচী

শেষ আপডেট: 5 July 2023 13:03

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে। বুধবার দুপুরে নিউটাউন থানায় এসে এক মহিলা নওসাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ওই নির্যাতিতা মহিলার সঙ্গে ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

এই বিষয়ে ‘দ্য ওয়াল’কে নওসাদ বলেন, “আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে। একাধিক কেস দিয়ে ৪২ দিন জেলে আটকে রাখা হয়েছিল। রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সেজন্য এই ধরণের কর্মকাণ্ড চলছে।” তবে এই মামলার বিষয়ে তিনি এখনই কোনও মন্তব্য করতে চাননি। ‘নোটিস এলে যা বলার বলবেন’, বলে জানান ভাঙড়ের বিধায়ক।

পুলিশ সূত্রের খবর: এদিন দুপুরে ভাইকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় আসেন এক তরুণী। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। পুলিশের কাছে লিখিত অভিযোগর জানানোর পর সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ওই মহিলা বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নওসাদ। ভালবাসার নামে আমি প্রতারিত হয়েছি। বিচার চাইতেই থানায় এসেছি।”

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউটাউন থানাতেই অভিযোগ দায়ের করেন। তৃণমূল নেতা সব্যসাচী দত্তর ব্যাখ্যা, আসলে এরা তো সাধারণ মানুষ, কোন থানায় যেতে হবে সেটা জানেন না। তাই উনি এয়ারপোর্ট থানার পরিবর্তে এখানে চলে এসেছেন। সব্যসাচী বলেন, “একজন বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ লজ্জাকর। ব্যক্তিগত সম্পর্কের বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন নওসাদ সিদ্দিকি। পুলিশ নিশ্চয়ই অভিয়োগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

কথায় কথায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে এনকোয়ারির কথা বলেন নওসাদ। সেই প্রসঙ্গ টেনে সব্যসাচীর টিপ্পনি, “উনি সবসময় মিডিয়াতে বলেন, এনকোয়ারি হলে ভয় কি! এক্ষেত্রে ক্লিনচিট পেলে বেরিয়ে যাবেন, দোষী সাব্যস্ত হলে সাজা পাবেন।” জবাবে নওসাদ বলেন, "আমার নামে অভিযোগ করছে, সাথে কে ছিল? একজন তৃণমূলের নেতা। এতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ষড়যন্ত্র আছে।”

আরও পড়ুন: ভাঙড়ে ৭০ শতাংশ বুথে ভোট গ্রহণ হবে না, গোটা চোপড়া, ক্যানিং ১ ব্লকেও শনিবার ভোট নেই


```