Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: সব্যসাচী বিজেপি-তে যোগ দিচ্ছেন আগামীকালই!

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, তাই তিনিও নতুন রাজনৈতিক জীবনের সূচনা করছেন। এমনটাই জানিয়ে দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি

BREAKING: সব্যসাচী বিজেপি-তে যোগ দিচ্ছেন আগামীকালই!

শেষ আপডেট: 30 September 2019 09:50

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, তাই তিনিও নতুন রাজনৈতিক জীবনের সূচনা করছেন। এমনটাই জানিয়ে দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এনআরসি বিষয়ক সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা তাঁর। জানা গিয়েছে, ওই মঞ্চেই ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেবেন সব্যসাচী। এ ব্যাপারে দ্য ওয়াল-এর তরফে সব্যসাচীবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তৃণমূলের লক্ষ্য ছিল সিপিএমকে সরানো। সেই লক্ষ্য থেকে এখন সরে গেছে তৃণমূল। যারা তৃণমূলকে ভালবেসে এসেছে, তাদেরই আজ গুরুত্ব নেই দলে। তাই আমার এই সিদ্ধান্ত। বাকিটা যোগদানের পরেই বলব।" গত কয়েক মাস ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব চলছিল সব্যসাচীর। বিজেপি নেতা মুকুল রায়কে বাড়িতে ডেকে লুচি-আলুরদম খাওয়ানোর পর থেকে তুঙ্গে ওঠে জল্পনা। তাও তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম চেষ্টা করেছিলেন মধ্যস্থতা করার। কিন্তু তাতেও লাভ হয়নি। সংবাদমাধ্যমে এমন সব মন্তব্য করেছিলেন তৎকালীন বিধাননগরের মেয়র, যা বাংলার শাসকদলকে ঘোর অস্বস্তিতে ফেলে দিয়েছিল। বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরে আর রাখঢাক করেননি সব্যসাচী। নিজের ওয়ার্ডের গণেশ পুজোয় রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি-র শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা গিয়ে সব্যসাচীর পুজোর শুধু ফিতেই কাটেননি, পাত পেড়ে ভোগও খেয়েছিলেন। এ দিন বিজেপি-র রাজ্যসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সব্যসাচীর যোগদানের ব্যাপারে বলেন, "অনেক দিন ধরেই শুনছি তিনি যোগ দেবেন। কাল যদি অত বড় অনুষ্ঠানে তিনি যোগ দেন, নিশ্চিত ভাবেই গুরুত্ব বাড়বে।" যদিও তৃণমূলের নেতারা এসবে খুব একটা আমল দিচ্ছেন না। দলের এক মুখপাত্র বলেন, সব্যসাচী যে তৃণমূলে নেই সে তো দল অনেক দিন আগে থেকেই জানে। তাই তো ওঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিধাননগরে নতুন মেয়র নির্বাচন করা হল। কে থাকল কে গেল তাতে তৃণমূলের কিছু যায় আসে না।

```