Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Russia Ukraine : ইউক্রেনে লড়াইয়ের জন্য চিনের থেকে অস্ত্র চাইল রাশিয়া, বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া (Russia Ukraine)। এমনই মনে করছেন পর্যবেক্ষকরা। সম্প্রতি আমেরিকা প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) যুদ্ধ চালানোর জন্য চিনে

Russia Ukraine : ইউক্রেনে লড়াইয়ের জন্য চিনের থেকে অস্ত্র চাইল রাশিয়া, বিতর্ক

শেষ আপডেট: 14 March 2022 08:41

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া (Russia Ukraine)। এমনই মনে করছেন পর্যবেক্ষকরা। সম্প্রতি আমেরিকা প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) যুদ্ধ চালানোর জন্য চিনের (China) সামরিক সাহায্য চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট চিনের থেকে সাহায্য চাইছেন শুনে অনেকের ধারণা হয়েছে, পুতিন যত সহজে ইউক্রেনকে পরাজিত করতে পারবেন বলে ভেবেছিলেন, বাস্তবে তা সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন অফিসার বলেন, পুতিন চিনের থেকে ঠিক কী ধরনের সামারিক সাহায্য চেয়েছেন জানা যায়নি। সামরিক সাহায্য চাওয়ার কথা কোন সূত্র থেকে জানতে পেরেছেন, তাও বলেননি মার্কিন অফিসাররা। একটি সূত্রে খবর, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পরেই পুতিন চিনের সাহায্য চেয়েছিলেন।

আমেরিকা-চিন বৈঠক (Russia Ukraine)

ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও চিন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সোমবার রোমে (Rome) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে আলোচনায় বসবেন চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়াং জিচি।

বাইডেন প্রশাসন চায়, ইউক্রেনে হামলা বন্ধ করার জন্য রাশিয়ার ওপরে চাপ সৃষ্টি করুক চিন। বর্তমানে চিনই রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের রাশিয়ার আক্রমণ তৃতীয় সপ্তাহে পড়ল। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন কী অবস্থান নেন, সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। তিনি ইউক্রেন অভিযানের জন্য অস্ত্র সরবরাহ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠতর করতে পারেন। অথবা ইউক্রেন আক্রমণের বিরোধিতা করে আমেরিকার দিকে বাড়িয়ে দিতে পারেন মিত্রতার হাত। এর আগে ছ’য়ের দশকে রাশিয়ার সঙ্গে চিনের সম্পর্কের অবনতি হয়। এরপরে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে চিন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭২ সালে চিন সফরে যান। জিনপিং যদি রাশিয়ার বিরোধিতা করেন, তাহলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

আরও পড়ুন : China Covid : চিনের 'জিরো কোভিড' নীতি ব্যর্থ, আরও কয়েকটি শহরে লকডাউন


```