Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্লীলতাহানির গুজবে জলপাইগুড়িতে ধুন্ধুমার, পথ অবরোধ তুলতে নামল ব়্যাফ 

অভিযোগ মঙ্গলবার রাতে টিউশন পড়ে ফিরছিল দুই ছাত্রী। এই সময় দুষ্কৃতীরা তাঁদের শ্লীলতাহানি করে। এই নিয়েই তেতে ওঠে এলাকা।

 শ্লীলতাহানির গুজবে জলপাইগুড়িতে ধুন্ধুমার, পথ অবরোধ তুলতে নামল ব়্যাফ 

শেষ আপডেট: 18 December 2024 17:48

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শ্লীলতাহানির গুজবে পথ অবরোধ। আর এই অবরোধ তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ময়নাগুড়ি। খণ্ড যুদ্ধ বেঁধে যায় পুলিশ জনতায়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল। বুধবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির ভোটপট্টি এলাকা।

অভিযোগ মঙ্গলবার রাতে টিউশন পড়ে ফিরছিল দুই ছাত্রী। এই সময় দুষ্কৃতীরা তাঁদের শ্লীলতাহানি করে। এই নিয়েই তেতে ওঠে এলাকা। বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করে উত্তেজিত জনতা। অবরোধ তুলতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ি। এরপর আসে র‍্যাফ। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।  

জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "কোনও শ্লীলতাহানির অভিযোগ হয়নি। সবটাই গুজব। যারা এই গুজব ছড়িয়েছে তাদের আমরা চিহ্নিত করেছি। গুজব ছড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়া,হামলা ইত্যাদির সাথে যুক্ত থাকার অভিযোগে আমরা এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের টহলদারি চলছে।"


```