Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র রাজগঞ্জ, জনতা-সিভিক পুলিশ খণ্ডযুদ্ধ, জখম ১৬

দ্য ওয়াল ব্যুরো: উত্তেজিত জনতার তাণ্ডবে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল রাজগঞ্জের ফাটাপুকুর এলাকা। সিভিক পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে এসে গুরুতর জখম হন রাজগঞ্জ থানার ওসি সুজন কুণ্ডু-সহ ১৫ জন পুলিশ ও সিভিক কর্মী।

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র রাজগঞ্জ, জনতা-সিভিক পুলিশ খণ্ডযুদ্ধ, জখম ১৬

শেষ আপডেট: 11 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তেজিত জনতার তাণ্ডবে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল রাজগঞ্জের ফাটাপুকুর এলাকা। সিভিক পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে এসে গুরুতর জখম হন রাজগঞ্জ থানার ওসি সুজন কুণ্ডু-সহ ১৫ জন পুলিশ ও সিভিক কর্মী। পরিস্থিতি সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার সূত্রপাত একটি বাইক দুর্ঘটনাকে ঘিরে। জাতীয় সড়কের উপর দ্রুত গতির লড়ি পিষে দেয় দুই বাইক আরোহীকে। এই দুর্ঘটনার পরই এলাকার বাসিন্দারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা ঘিরে ধরে সিভিক পুলিশের গাড়ি। শুরু হয় ভাঙচুর। মাথা ফেটে রক্তাক্ত হন গাড়ির ভিতরে থাকা সিভিক কর্মীরা। অভিযোগ, গাড়ি থেকে তাঁদের টেনে হিঁচড়ে নামিয়েও চলে মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার বিশাল পুলিশাহিনী। স্থানীয় সূত্রে খবর, অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টাও হয়। সামাল দিতে চার রাউন্ড টিয়ার গ্যাস ফাটানো হয়।  এলাকায় পৌঁছয় আধা সেনা। পুলিশ সূত্রে খবর, সিভিক কর্মী-সহ মোট ১৬ জন পুলিশ আধিকারিক গুরুতর জখম। তাঁদের মধ্যে থানার ওসিও রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ভর্তি করা হয়েছে রাজগঞ্জের মগড়াডাঙী হাসপাতালে। এ দিন বিকেলের দিকে তাঁদের সঙ্গে দেখা করতে যান, জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি। পরে পৌঁছন ডিএসপি হেড কোয়াটার প্রদীপ সরকার। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সিভিক পুলিশদের অত্যাচারে নাজেহাল এলাকাবাসী। চেকিং-এর নামে নির্বিচারে চলে তোলাবাজি। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন জখম পুলিশ কর্মীদের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হযেছে। বাকিদের অবস্থা গুরুতর।

```