Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথাভাঙায় ভোট প্রক্রিয়া নিয়ে খণ্ডযুদ্ধ, মারামারিতে মাথা ফাটল তৃণমূল কর্মীর

দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রক্রিয়া নিয়ে মাথাভাঙায় (Mathabhanga) তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। প্রার্থী বাছাই নিয়ে গতকাল মঙ্গলবার দফায় দফায় মারামারি, হাতাহাতিতে জড়ায় তৃণমূল কর্মীরা। কোচবিহারের মাথাভাঙা কলেজ ময়দানে তুমুল অশান্তি চলছে। ব্যালট বক

মাথাভাঙায় ভোট প্রক্রিয়া নিয়ে খণ্ডযুদ্ধ, মারামারিতে মাথা ফাটল তৃণমূল কর্মীর

শেষ আপডেট: 26 April 2023 02:30

দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রক্রিয়া নিয়ে মাথাভাঙায় (Mathabhanga) তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। প্রার্থী বাছাই নিয়ে গতকাল মঙ্গলবার দফায় দফায় মারামারি, হাতাহাতিতে জড়ায় তৃণমূল কর্মীরা। কোচবিহারের মাথাভাঙা কলেজ ময়দানে তুমুল অশান্তি চলছে। ব্যালট বক্স আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল সকালের পরে রাতে ফের হাতাহাতিতে জড়ান তৃণমূল কর্মীরা। এক কর্মীর মাথা ফেটে গেছে বলে খবর।

জানা গেছে, মাথাভাঙা ও পচাগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই গণ্ডগোল বেঁধে যায়। একে ওপরকে লক্ষ্য করে চলতে থাকে চেয়ার ছোড়াছুঁড়ি, এমনকী হাতাহাতিও হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে এই খণ্ডযুদ্ধ। ব্যালট বক্স ভেঙে দেওয়ার ফলে আর ভোট হয়নি।

মঙ্গলবার দুপুরে মাথাভাঙায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর শুরু হয় প্রার্থী বাছাই প্রক্রিয়া। আর তাকে ঘিরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতি, মারামারি চলে রাত পর্যন্ত। তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ তোলেন। অভিযোগ করা হয় ব্যালট বাক্স আটকে রাখার। দেখা যায় ব্যালট বাক্সের পাশেই জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন এক তৃণমূল কর্মী। সব কিছু মিলিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

৫৫ বছর বয়সে স্কুল পাশ করলেন বিজেপির পাপ্পু! এলাকায় মিষ্টি বিতরণ দাদার অনুগামীদের

 গতকাল মাথাভাঙার কলেজের মাঠে অভিষেকের সভার পর টি-শার্ট বিতরণ করা হয়। সভার পর টি-শার্ট বিতরণকে কেন্দ্র করেও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তুমুল কাড়াকাড়ি মারামারিতে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। টি-শার্ট নিতে হুড়োহুড়ি পড়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসরে নামতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।


```