Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চোপড়া, গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে উত্তপ্ত চোপড়া। এর রেশ মেলাতে না মেলাতেই ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল চোপড়া থানার কুমারটোল গ্রাম। দু’পক্ষের তাণ্ডবের মাঝে

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চোপড়া, গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের মেয়ে

শেষ আপডেট: 7 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে উত্তপ্ত চোপড়া। এর রেশ মেলাতে না মেলাতেই ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল চোপড়া থানার কুমারটোল গ্রাম। দু’পক্ষের তাণ্ডবের মাঝে পড়ে গুলিবিদ্ধ হল বিজেপি কর্মীর মেয়ে। স্থানীয় সূত্রে খবর, গত তিন-চার দিন ধরেই এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা লেগে আছে। গ্রামের সরকারি অধিকৃত জমিতে তৃণমূলের পার্টি অফিস করা নিয়ে বিজেপি সমর্থক সত্যেন সিং ও স্থানীয় তৃণমূল নেতা রবীন সিং-এর মধ্যে এই ঝামেলার সূত্রপাত। বৃহস্পতিবার দু’পক্ষকে থানায় ডেকে কড়া ভাবে সতর্ক করে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে রাজি হয় দুই পক্ষই। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় ঝামেলা। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ের পতাকা ছিঁড়ে দিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চলে গুলি। শুরু হয় বোমাবাজি। দু’পক্ষের গুলি বিনিময়ের মাঝে পড়ে পায়ে গুলি লাগে সত্যেনবাবুর মেয়ে প্রিয়ঙ্কার। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে ইসলামপুর হাসপাতালে। প্রিয়ঙ্কার পায়ের গুলি বার করা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রিয়ঙ্কা। ঘটনার আতঙ্ক এখনও কাটেনি তার। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি দেখি কিছু লোক গোলমাল করছে। আচমকাই একটা আওয়াজ। মনে হল পায়ে কিছু লেগেছে। ব্যথায় শুয়ে পড়ি। গোলাগুলি নিয়ে কিছু জানিনা।’’ ঘটনা প্রসঙ্গে প্রিয়ঙ্কার বাবা সত্যেনবাবুর দাবি, তৃণমূলের সমর্থকরাই গুলি ছুড়ছিল। এলাকায় তারাই অশান্তি তৈরি করে। অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা রবীন সিং-এর দাবি, ‘‘আমরা এখানে একটা জমি দলীয় কার্যালয় বানানোর জন্য নিয়েছি। সেই নিয়ে বিজেপির গুণ্ডারা গোলমাল পাকাচ্ছে। গতকাল রাতে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেই সুযোগে গভীর রাতে আমাদের দলীয় পতাকা ছেড়া হয়েছে। আজ সেই বিষয়ে জানতে গেলে সত্য়েন সিং ও তার দলবল আমাদের দিকে গুলি চালাতে শুরু করে। আমরা কোনও গুলি চালাইনি।’’

```