Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনেদুপুরে গুলি শালিমারে, গাড়ির কাচ ভাঙল দুষ্কৃতীরা, আতঙ্ক এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: বেলা দুপুরে শালিমার স্টেশন লাগোয়ো আবাসনে দুষ্কৃতী তাণ্ডব। চলল গুলি। লাঠি, রড দিয়ে ভাঙচুর করা হল গাড়ির কাঁচ। ঘটনায় আতঙ্ক ছড়ায় শালিমারের তিন নম্বর গেট এলাকায়। কয়েকজনকে আটক করেছে পুলিশ। শালিমার স্টেশন মেরামতির কাজের বরাত নি

দিনেদুপুরে গুলি শালিমারে, গাড়ির কাচ ভাঙল দুষ্কৃতীরা, আতঙ্ক এলাকায়

শেষ আপডেট: 1 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বেলা দুপুরে শালিমার স্টেশন লাগোয়ো আবাসনে দুষ্কৃতী তাণ্ডব। চলল গুলি। লাঠি, রড দিয়ে ভাঙচুর করা হল গাড়ির কাঁচ। ঘটনায় আতঙ্ক ছড়ায় শালিমারের তিন নম্বর গেট এলাকায়। কয়েকজনকে আটক করেছে পুলিশ। শালিমার স্টেশন মেরামতির কাজের বরাত নিয়েই এই ঝামেলার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। নতুনভাবে শালিমার স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। সেই কাজের বরাত পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে রাহুল সিং ও বিজয় সিং নামে দুই ঠিকাদার গোষ্ঠীর। স্থানীয় সূত্রে খবর, নিজে থেকেই ইট, বালি, স্টোনচিপ সরবরাহের কাজ শুরু করেছিলেন রাহুল। এই নিয়ে দু’পক্ষের ঝামেলা শুরু হয়। এলাকাবাসীর দাবি, এই বিবাদ মাঝেমধ্যে চরমে ওঠে। এর আগেও এলাকায় দুই গোষ্ঠীর তাণ্ডব দেখা গিয়েছিল। পুলিশ জানিয়েছে, দু’দিন আগেও গুলি চলেছিল এলাকায়। সোমবার দুপুরের দিকে ফের ঝামেলা বাড়ে। বিজয় সিংয়ের অভিযোগ, রাহুলের দলবল তাঁকে মারধর করেছে। রিভলবারের বাট দিয়ে মাথায় মেরেছে। পাল্টা অভিযোগ রাহুল সিংয়ের। তাঁর দাবি, বিজয়ের দলবল তাঁর আবাসনে চড়াও হয়ে হামলা চালায়। রাহুল সিংয়ের দামি গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। অভিযোগ, তাঁর পরিবারের লোকজনের উপরেও হামলা চালাবার চেষ্টা করে দুষ্কৃতীরা। বি গার্ডেন থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যদিও গাড়ি ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে বিজয় সিং। তাঁর দাবি, অন্য কোনও গোষ্ঠী এই হামলা চালিয়েছে। উল্টে রাহুলই দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয়েছিল।

```