Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, আক্রান্ত পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় সংঘর্ষে তেতে রয়েছে কোচবিহারের দিনহাটা। কোথাও পুড়েছে বিজেপির পার্টি অফিস। কোথাও ভেঙেছে তৃণমূল কর্মীদের ঘর। মারধর- হুমকি-ভীতি প্রদর্শন তো লেগেই আছে। বৃহস্পতিবার রাতে ফের একবার অশান

রাতভর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, আক্রান্ত পুলিশ

শেষ আপডেট: 27 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় সংঘর্ষে তেতে রয়েছে কোচবিহারের দিনহাটা। কোথাও পুড়েছে বিজেপির পার্টি অফিস। কোথাও ভেঙেছে তৃণমূল কর্মীদের ঘর। মারধর- হুমকি-ভীতি প্রদর্শন তো লেগেই আছে। বৃহস্পতিবার রাতে ফের একবার অশান্ত হয়ে উঠল দিনহাটার পেটলা। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হলো পুলিশ। ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও। স্থানীয় সূত্রে খবর, গরু বোঝাই একটি গাড়ি আটক করার ঘটনাকে ঘিরে অশান্তির সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি সমর্থকরা রাস্তায় সেই গাড়ি আটকে পয়সা তুলছিল। তাতেই বাধা দেয় স্থানীয় কয়েকজন যুবক। শুরু হয় বচসা। সেখান থেকে হাতাহাতি। কিছুক্ষণের মধ্যেই অশান্তি বড় আকার নেয়। বিজেপির দাবি, কোনও রকম বৈধ কাগজ ছাড়াই গরু বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই কাগজ দেখতে চাওয়াতেই ক্ষেপে ওঠে স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। এলাকাবাসীকে উস্কে আরও লোকজন জড়ো করে তারা। বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। রাতভর দফায় দফায় ঝামেলা চলে বিজেপি ও তৃণমূল কর্মী সংর্থকদের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের এক পঞ্চায়েতকে অপহরণ করা হয়েছে, এমন খবর ছড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় এখনও অবধি কাউকে আটক করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

```