Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ডেঙ্গি আতঙ্কের মধ্যেই রাজ্যে ছড়াচ্ছে আরএস ভাইরাস! আক্রান্ত সদ্যোজাতরাও

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডেঙ্গি আতঙ্কের মধ্যেই ক্রমশ ছড়াচ্ছে আরএস ভাইরাস (RS Virus)। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে চারদিনের সদ্যোজাত (newborn baby) থেকে দু'বছর বয়সী শিশুরাও। প্রবল শ্বাসকষ্ট নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো ভর্তি হচ্ছে হাসপাতালে। এই ঘটন

ডেঙ্গি আতঙ্কের মধ্যেই রাজ্যে ছড়াচ্ছে আরএস ভাইরাস! আক্রান্ত সদ্যোজাতরাও

শেষ আপডেট: 10 November 2022 17:08

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডেঙ্গি আতঙ্কের মধ্যেই ক্রমশ ছড়াচ্ছে আরএস ভাইরাস (RS Virus)। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে চারদিনের সদ্যোজাত (newborn baby) থেকে দু'বছর বয়সী শিশুরাও। প্রবল শ্বাসকষ্ট নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো ভর্তি হচ্ছে হাসপাতালে। এই ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসকদের (Doctors) একাংশ।

করোনা, স্ক্রাব টাইফাসের পর পশ্চিমবঙ্গে (West Bengal) ক্রমশ মৃত্যু বাড়ছে ডেঙ্গিতে। এরইমাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে আরএস ভাইরাস। যার পুরো নাম রেসপিরেটরি সিনসেস্যাল ভাইরাস। ডেঙ্গি আবহের মধ্যেই এর প্রকোপ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গবাসীর কাছে। সবথেকে বেশি আশঙ্কার বিষয় হল, এই ভাইরাস মূলত বাসা বাঁধছে চারদিনের সদ্যোজাত থেকে শুরু করে দু'বছর বয়সী শিশুদের শরীরে।

সূত্রের খবর, ডেঙ্গি সংক্রমণের মধ্যে বেশ কিছু শিশুর শরীরে ইতিমধ্যেই বাসা বেঁধেছে এই ভাইরাস। এমনকি কলকাতাতেও দ্রুত হারে ছড়াচ্ছে আরএস ভাইরাস। জানা গেছে, পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে গত দু'মাসে কমপক্ষে ৫০টি আরএস ভাইরাস আক্রান্ত শিশুর চিকিৎসা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হালকা জ্বর বা শুকনো কাশি শুধু ডেঙ্গির নয়, এই ভাইরাসেরও উপসর্গ। এছাড়াও, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, হাঁচি, মাথার যন্ত্রণা, খিদে না থাকা, ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণও এই রোগের উপসর্গ। জানা যাচ্ছে, অক্টোবরের গোড়া থেকেই এই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা বলছেন, 'ক্রমেই এই আরএস ভাইরাস বড় আকার নিচ্ছে। শিশুদের অবস্থা খুব খারাপ হয়ে পড়ছে।'

গত বছর পুজোর পর পর এই সময়েই উত্তরবঙ্গে ধরা পড়েছিল আরএস ভাইরাসের সংক্রমণ। সেইসময় পরিস্থিতির মোকাবিলা করতে স্বাস্থ্যভবন থেকে টিম গিয়েছিল উত্তরবঙ্গে। গঠন করা হয়েছি একটি এক্সপার্ট কমিটি। এবার ফের একই অবস্থা দেখা যাচ্ছে। বছর ঘুরতে না ঘুরতে রাজ্যে আবার বাড়ছে এই ভাইরাস।

উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে! নির্দেশিকা জারি শিক্ষা সংসদের


```